৪৪/৮৫. অধ্যায়ঃ

সূরা আল-'আলাক্ব

আবু জাহল ও সূরা আলাক: নামাজের পথে অহংকারের জবাব

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩৪৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ دَاوُدَ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فَجَاءَ أَبُو جَهْلٍ فَقَالَ أَلَمْ أَنْهَكَ عَنْ هَذَا أَلَمْ أَنْهَكَ عَنْ هَذَا أَلَمْ أَنْهَكَ عَنْ هَذَا فَانْصَرَفَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَزَبَرَهُ فَقَالَ أَبُو جَهْلٍ إِنَّكَ لَتَعْلَمُ مَا بِهَا نَادٍ أَكْثَرُ مِنِّي فَأَنْزَلَ اللَّهُ ‏:‏ ‏(‏ فلْيَدْعُ نَادِيَهُ * سَنَدْعُ الزَّبَانِيَةَ ‏)‏ فَقَالَ ابْنُ عَبَّاسٍ فَوَاللَّهِ لَوْ دَعَا نَادِيَهُ لأَخَذَتْهُ زَبَانِيَةُ اللَّهِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ ‏.‏ وَفِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه ‏.‏

ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) নামাজ আদায় করছিলেন। আবু জাহল তখন এসে বলল, আমি কি তোমাকে এ কাজ করতে বারণ করিনি, আমি তোমাকে এ কাজ করতে কি বারণ করিনি, আমি তোমাকে এ কাজ করতে কি বারণ করিনি? নবী (ﷺ) নামাজ সমাপ্ত করে তাকে ভর্ৎসনা করলেন। আবু জাহল বলল, তুমি অবশ্যই জান যে, মক্কায় আমার তুলনায় বেশি সংখ্যক সমর্থক আর কারো নেই (আমার ডাকে যত লোক সাড়া দেয় তত লোক আর কারো ডাকে সাড়া দেয় না)। সে সময় আল্লাহ তা'আলা অবতীর্ণ করেনঃ "সে তার সহযোগীদের ডাকুক। আমি ডাকব জাহান্নামের প্রহরীদের"-(সুরা আলাক্ব ১৭-১৮)। ইবন আব্বাস (রাঃ) বলেন, আল্লাহর শপথ! যদি আবু জাহল তার সহযোগীদের ডাকত, তাহলে আল্লাহ তা'আলার প্রহরীগণ (ফেরেশতাগণ) তাকে অবশ্যই গ্রেপ্তার করত।

হাদীসটির সানাদ সহীহ।আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান, সহীহ গারীব। এ অনুচ্ছেদে আবূ হুরাইরাহ্ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।

জামে তিরমিযী হাদিস ৩৩৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় নামাজে বাধা ও অহংকার। নবী (صلى الله عليه وسلم) নামাজ পড়ছিলেন। আবু জাহল এসে বারবার বলল, সে কি তাঁকে এ কাজ করতে নিষেধ করেনি? নবী (صلى الله عليه وسلم) নামাজ শেষে তাকে ভর্ৎসনা করেন। আবু জাহল নিজের লোকবল ও প্রভাবের কথা বলে অহংকার করে। তখন আল্লাহ নাজিল করেন, সে তার সহযোগীদের ডাকুক; আমি ডাকব জাহান্নামের প্রহরীদের। ইবন আব্বাস (রাঃ) বলেন, যদি সে তার দল ডাকত, আল্লাহর প্রহরীরা তাকে ধরে ফেলত। এই আবু জাহল নামাজ হাদিস দেখায়, মানুষের দলবল আল্লাহর ক্ষমতার সামনে কিছু নয়। নামাজে বাধা, অহংকার ও সত্যের বিরোধিতা—সবই এখানে সতর্কতার বিষয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজ আদায়ের পথে বাধা দেওয়া কঠোরভাবে নিন্দিত।
  • লোকবল ও প্রভাব আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারে না।
  • অহংকারের জবাবে কুরআনের আয়াত নাজিল হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) অন্যায়ের সামনে নীরব থাকেননি; নামাজ শেষে সতর্ক করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন