৪৪/৭৫. অধ্যায়ঃ
সূরা আল-মুতাফফিফীন
জামে তিরমিযী : ৩৩৩৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩৩৬
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلمْ : ( يومَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ ) قَالَ " يَقُومُ أَحَدُهُمْ فِي الرَّشْحِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
“সকল মানুষ যেদিন বিশ্বপ্রভুর সম্মুখে দণ্ডায়মান থাকবে” – (সূরা মুতাফ্ফিফীন ৬) আয়াত প্রসঙ্গে নবী (ﷺ) বলেনঃ মানুষ তার কানের লতিকা পর্যন্ত ঘামে দণ্ডায়মান থাকবে।
সহীহঃ দেখুন পূর্বের হাদীস।আবূ ঈসা বলেন, হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আবূ হুরাইরাহ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
