৪৪/৭৩. অধ্যায়ঃ

সূরা আবাসা

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩৩১

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنِي أَبِي قَالَ، هَذَا مَا عَرَضْنَا عَلَى هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ أُنْزِلَ ‏:‏ ‏(‏ عبَسَ وَتَوَلَّى ‏)‏ فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ الأَعْمَى أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ يَقُولُ يَا رَسُولَ اللَّهِ أَرْشِدْنِي وَعِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلٌ مِنْ عُظَمَاءِ الْمُشْرِكِينَ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُعْرِضُ عَنْهُ وَيُقْبِلُ عَلَى الآخَرِ وَيَقُولُ أَتَرَى بِمَا أَقُولُ بَأْسًا فَيُقَالُ لاَ ‏.‏ فَفِي هَذَا أُنْزِلَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ قَالَ أُنْزِلََ ‏:‏ ‏(‏ عبَسَ وَتَوَلَّى ‏)‏ فِي ابْنِ أُمِّ مَكْتُومٍ ‏.‏ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَائِشَةَ ‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

“আবাসা ওয়া তাওয়াল্লা” সূরাটি অন্ধ সাহাবী আবদুল্লাহ ইবন উম্মু মাকতুম (রাঃ) প্রসঙ্গে অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে তিনি বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল! আমাকে দ্বীনের সঠিক পথ বলে দিন। সে সময় রাসূলুল্লাহ (ﷺ)-এর মজলিসে মুশরিকদের এক নেতৃস্থানীয় লোক হাজির ছিল। তাই রাসূলুল্লাহ (ﷺ) তাকে এড়িয়ে চলেন এবং উক্ত নেতার প্রতি মনোযোগ দেন। ইবন উম্মু মাকতুম (রাঃ) বলেন, আপনি কি মনে করেন-আমি যা বলছি তা মন্দ? তিনি বলতে থাকেনঃ না। এ প্রসঙ্গে সূরাটি অবতীর্ণ হয়।

হাদীসটির সানাদ সহীহ।আবূ ঈসা বলেন, হাদীসটি হাসান গরীব। এ হাদীস কিছু বর্ণনাকারী হিশাম ইবনু উরওয়াহ হতে, তার বাবার সূত্রে রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, “আবাসাহ ওয়া তাওয়াল্লা” সূরাটি ইবনু উম্মু মাকতূম (রাঃ) প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। তিনি এ সনদে ‘আয়িশাহ (রাঃ)-এর প্রসঙ্গ উল্লেখ করেননি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন