২/১৩৪. অধ্যায়ঃ

চাটাইর উপর নামাজ আদায় করা

চাটাইয়ের উপর নামাজ: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল থেকে শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩১

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي عَلَى الْخُمْرَةِ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَابْنِ عُمَرَ وَأُمِّ سُلَيْمٍ وَعَائِشَةَ وَمَيْمُونَةَ وَأُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الأَسَدِ وَلَمْ تَسْمَعْ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّ سَلَمَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَبِهِ يَقُولُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ ‏.‏ وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ قَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم الصَّلاَةُ عَلَى الْخُمْرَةِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَالْخُمْرَةُ هُوَ حَصِيرٌ قَصِيرٌ ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) চাটাইয়ের উপর নামাজ আদায় করতেন।

হাসান সহীহ্। ইবনু মাজাহ, বুখারী।এ অনুচ্ছেদে উম্মু হাবীবা, ইবনু ‘উমার, উম্মু সালামা, ‘আয়িশাহ্, মাইমূনা ও উম্মু কুলসূম বিনতু আবূ সালামা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। উম্মু কুলসুম নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও উম্মু-সালামাহ্ হতে হাদীস শুনেননি।আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আব্বাসের হাদীসটি হাসান সহীহ্। কিছু আলিম এ হাদীসের পক্ষে মত দিয়েছেন। ইমাম আহমাদ ও ইসহাক বলেন, চাটাইয়ের উপর নামায আদায় করা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতেই প্রমাণিত। আবূ ‘ঈসা বলেনঃ ‘খুমরা অর্থ ছোট চাটাই অথবা মাদুর।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুমরার উপর নামাজ আদায় করতেন। বর্ণনার শেষে আবু ঈসা ব্যাখ্যা করেছেন, খুমরা হলো ছোট চাটাই বা সংক্ষিপ্ত মাদুরের মতো বস্তু। তাই এই হাদিসের মূল শিক্ষা হলো, পরিষ্কার চাটাইয়ের উপর সালাত আদায় করা যায়। নামাজের জন্য জায়গা পবিত্র হওয়া জরুরি; মাটিতেই পড়তে হবে—এমন বাধ্যবাধকতা এই হাদিসে দেখা যায় না। তবে এখানে শুধু চাটাইয়ের উপর সালাতের আমল বলা হয়েছে, অতিরিক্ত কোনো শর্ত বা নতুন দাবি করা হয়নি। আমাদের জন্য শিক্ষা হলো, নামাজের জায়গা পরিষ্কার ও উপযুক্ত হলে সরলভাবে ইবাদত করা যায়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল আমাদের জীবনকে সহজ করে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিষ্কার চাটাই বা ছোট মাদুরে সালাত আদায়ের দৃষ্টান্ত আছে।
  • নামাজের জায়গা পবিত্র হওয়া গুরুত্বপূর্ণ।
  • ইবাদতে অযথা কঠিনতা তৈরি না করাই ভালো।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমল থেকে সহজ ও বাস্তব জীবনধারা শেখা যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন