৪৪/৬০. অধ্যায়ঃ
সূরা আল-হাশর
লীনাহ শব্দের অর্থ ও সূরা হাশর ৫-এর ব্যাখ্যা
জামে‘ আত-তিরমিযী : ৩৩০৩
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৩০৩
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي عَمْرَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِ اللَّهِ عَزَّ وَجَلَّ : (ما قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا ) . قَالَ اللِّينَةُ النَّخْلَةُِيُخْزِيَ الْفَاسِقِينَ ) قَالَ اسْتَنْزَلُوهُمْ مِنْ حُصُونِهِمْ قَالَ وَأَمَرُوا بِقَطْعِ النَّخْلِ فَحَكَّ فِي صُدُورِهِمْ . فَقَالَ الْمُسْلِمُونَ قَدْ قَطَعْنَا بَعْضًا وَتَرَكْنَا بَعْضًا فَلَنَسْأَلَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم هَلْ لَنَا فِيمَا قَطَعْنَا مِنْ أَجْرٍ وَهَلْ عَلَيْنَا فِيمَا تَرَكْنَا مِنْ وِزْرٍ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى : (ما قَطَعْتُمْ مِنْ لِينَةٍ أَوْ تَرَكْتُمُوهَا قَائِمَةً عَلَى أُصُولِهَا ) . الآيَةَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ তা'আলার বাণীঃ "যে খেজুর গাছগুলো তোমরা কেটেছ এবং তার কাণ্ডের উপর যেগুলো স্থির রেখে দিয়েছ" এ প্রসঙ্গে তিনি বলেন, আল-লীনাহ অর্থঃ খেজুর গাছ।"এবং এ কারণে যে, তিনি পাপাচারী ও অন্যায়কারীদেরকে লাঞ্ছিত করবেন" আয়াতটি প্রসঙ্গে তিনি বলেন, অর্থাৎ মুসলমানরা তাদেরকে তাদের দুর্গগুলো হতে বহিষ্কার করে দেয়।ইবন আব্বাস (রাঃ) আরো বলেন, যখন তাদেরকে খেজুর গাছগুলো কেটে ফেলার আদেশ দেয়া হয় সে সময় তাদের মনে ধারণা (সন্দেহ) হয়। মুসলমানরা বলেন, আমরা কিছু বৃক্ষ কেটে ফেলেছি এবং কিছু বৃক্ষ বহাল রেখেছি। এ বিষয়ে অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ)-কে আমরা প্রশ্ন করবো যে, যে গাছগুলো আমরা কেটেছি তার কারণে আমাদেরকে সওয়াব প্রদান করা হবে কি এবং যে বৃক্ষগুলো বহাল রেখেছি তার জন্য আমাদের কোন গুনাহ হবে কি?তখন আল্লাহ তা'আলা অবতীর্ণ করেনঃ "যে খেজুর গাছগুলো তোমরা কেটেছ এবং তাদের কাণ্ডের উপর যেগুলো স্থির রেখে দিয়েছ তা তো আল্লাহ তা'আলার অনুমতিক্রমেই"- (সূরা হাশর ৫)। হাদীসটির সানাদ সহীহ।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটির হাসান গারীব। এ হাদীসটি কিছু বর্ণনাকারী হাফ্স ইবনু গিয়াস হতে, তিনি হাবীব ইবনু আবী 'আমরাহ্ হতে, তিনি সা'ঈদ ইবনু জুবাইর (রহঃ) হতে এই সূত্রে মুরসালরূপে রিওয়ায়াত করেছেন এবং তার মধ্যে ইবনু 'আব্বাস (রাঃ)-এর উল্লেখ করেননি। 'আবদুল্লাহ ইবনু 'আবদুর রহমান-হারূন ইবনু মু'আবিয়াহ্ হতে, তিনি হাফ্স ইবনু গিয়াস হতে, তিনি হাবীব ইবনু আবী 'আমরাহ্ হতে, তিনি সা'ঈদ ইবনু জুবাইর (রহঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে মুরসালরূপে উক্ত হাদীস বর্ণনা করেছেন। আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি মুহাম্মাদ ইবনু ইসমাঈল আমার কাছে শুনেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৩০৩-এর সারসংক্ষেপ
এই বর্ণনায় ইবন আব্বাস রা. সূরা হাশরের ৫ নম্বর আয়াতের কয়েকটি অংশ ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, লীনাহ বলতে খেজুরগাছ বোঝানো হয়েছে। পাপাচারীদের লাঞ্ছিত করার অর্থ হিসেবে তিনি তাদের দুর্গ থেকে বের করে দেওয়ার কথাও উল্লেখ করেন। খেজুরগাছ কাটার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের মনে প্রশ্ন জেগেছিল। তারা কিছু গাছ কেটেছিলেন এবং কিছু গাছ রেখে দিয়েছিলেন। তাই তারা জানতে চেয়েছিলেন, কাটা গাছের জন্য সওয়াব হবে কি না এবং রেখে দেওয়া গাছের কারণে গুনাহ হবে কি না। তখন আয়াত নাজিল হয়ে জানায়, কাটা ও রেখে দেওয়া—দুটিই আল্লাহর অনুমতিতে হয়েছে। হাদিসটির মূল শিক্ষা হলো, সাহাবিরা কাজের বৈধতা ও দায় নিয়ে সতর্ক ছিলেন এবং সন্দেহ হলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে জানতে চেয়েছিলেন। আয়াত তাদের সেই সংশয় দূর করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- লীনাহ শব্দের অর্থ খেজুরগাছ বলে ইবন আব্বাস রা. ব্যাখ্যা করেছেন।
- সাহাবিরা কাজের সওয়াব ও গুনাহ নিয়ে আন্তরিকভাবে চিন্তা করতেন।
- সন্দেহ হলে জ্ঞানী ও দায়িত্বশীল ব্যক্তির কাছে প্রশ্ন করা উচিত।
- আয়াতটি কাটা ও রেখে দেওয়া—উভয় কাজের অনুমতি স্পষ্ট করেছে।
