২/১৩২. অধ্যায়ঃ
মসজিদে পায়ে হেঁটে যাতায়াত
জামাআতে নামাজে যাওয়ার আদব: দৌড়ে নয়, শান্তভাবে হাঁটুন
জামে‘ আত-তিরমিযী : ৩২৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩২৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا وَأَنْتُمْ تَسْعَوْنَ وَلَكِنِ ائْتُوهَا وَأَنْتُمْ تَمْشُونَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا " . وَفِي الْبَابِ عَنْ أَبِي قَتَادَةَ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي سَعِيدٍ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَجَابِرٍ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْمَشْىِ إِلَى الْمَسْجِدِ فَمِنْهُمْ مَنْ رَأَى الإِسْرَاعَ إِذَا خَافَ فَوْتَ التَّكْبِيرَةِ الأُولَى حَتَّى ذُكِرَ عَنْ بَعْضِهِمْ أَنَّهُ كَانَ يُهَرْوِلُ إِلَى الصَّلاَةِ . وَمِنْهُمْ مَنْ كَرِهَ الإِسْرَاعَ وَاخْتَارَ أَنْ يَمْشِيَ عَلَى تُؤَدَةٍ وَوَقَارٍ وَبِهِ يَقُولُ أَحْمَدُ وَإِسْحَاقُ وَقَالاَ الْعَمَلُ عَلَى حَدِيثِ أَبِي هُرَيْرَةَ . وَقَالَ إِسْحَاقُ إِنْ خَافَ فَوْتَ التَّكْبِيرَةِ الأُولَى فَلاَ بَأْسَ أَنْ يُسْرِعَ فِي الْمَشْىِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ নামাজের জামাআত শুরু হয়ে গেলে তোমরা দৌড়ে বা তাড়াহুড়া করে এসো না, বরং ধীরে সুস্থে হেঁটে এসো। জামাআতে যতটুকু পাও আদায় করে নাও, যতটুকু ছুটে যায় তা সালামের পরে পূর্ণ কর।
সহীহ্। ইবনু মাজাহ-(৭৭৫), বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে আবূ কাতাদা, উবাই ইবনু কা’ব, আবূ সা’ঈদ, যাইদ ইবনু সাবিত, জাবির ও আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ মসজিদে হেঁটে আসা সম্পর্কে আলিমদের মধ্যে মতের অমিল রয়েছে। এক দলের মতে, তাকবীরে উলা (তাকবীরে তাহরীমা) ছুটে যাওয়ার আশংকা হলে তাড়াতাড়ি আসবে। তাদের কারো কারো সম্পর্কে এ পর্যন্তও বর্ণিত আছে, তাঁরা দৌঁড়ে এসে নামায ধরতেন। অপর দল দৌঁড়ে আসাকে মাকরূহ বলেছেন। তাঁরা ধীরেসুস্থে, শান্তভাবে আসাই পছন্দ করেছেন। ইমাম আহমাদ ইসহাক এই মতের প্রবক্তা। তাঁরা উভয়ে বলেছেন, এ ব্যাপারে আবূ হুরায়রার হাদীস অনুযায়ী আমল করতে হবে। ইসহাক বলেছেন, তাকবীরে উলা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকলে দ্রুত হেঁটে এসে জামাআত ধরাতে কোন অপরাধ নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নামাজের জামাআত শুরু হয়ে গেলে কীভাবে মসজিদে আসতে হবে তা শিখিয়েছেন। তিনি বলেছেন, দৌড়ে বা তাড়াহুড়া করে এসো না; বরং ধীরে-সুস্থে, শান্তভাবে হেঁটে এসো। জামাআতে যতটুকু পাওয়া যায় তা আদায় করতে হবে, আর যতটুকু ছুটে যায় তা সালামের পরে পূর্ণ করতে হবে। মূল শিক্ষা হলো, নামাজের জন্য আসার সময়ও শান্তভাব ও ভদ্রতা জরুরি। নামাজ শুধু শরীরের কাজ নয়, মনকেও স্থির রাখতে হয়। দৌড়াদৌড়ি করলে অস্থিরতা আসে, অন্যদেরও অসুবিধা হতে পারে। তাই জামাআত ধরার আগ্রহ ভালো, কিন্তু তা যেন নামাজের আদব নষ্ট না করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামাআত শুরু হলেও মসজিদে শান্তভাবে আসতে হবে।
- দৌড়াদৌড়ি ও তাড়াহুড়া নামাজের আদবের সাথে মানানসই নয়।
- জামাআতে যতটুকু পাওয়া যায় তা পড়তে হবে।
- যা ছুটে যায়, সালামের পরে তা পূর্ণ করার নির্দেশ আছে।
