৪৪/২৩. অধ্যায়ঃ
সূরা আল-হজ্জ
জুলুম ও বহিষ্কারের পর আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি
জামে‘ আত-তিরমিযী : ৩১৭১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৭১
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا أَبِي وَإِسْحَاقُ بْنُ يُوسُفَ الأَزْرَقُ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ الْبَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا أُخْرِجَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ مَكَّةَ قَالَ أَبُو بَكْرٍ أَخْرَجُوا نَبِيَّهُمْ لَيَهْلِكُنَّ فَأَنْزَلَ اللَّهُ : (أُذِنَ لِلَّذِينَ يُقَاتَلُونَ بِأَنَّهُمْ ظُلِمُوا وَإِنَّ اللَّهَ عَلَى نَصْرِهِمْ لَقَدِيرٌ ) الآيَةَ . فَقَالَ أَبُو بَكْرٍ لَقَدْ عَلِمْتُ أَنَّهُ سَيَكُونُ قِتَالٌ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ وَغَيْرُهُ عَنْ سُفْيَانَ عَنِ الأَعْمَشِ عَنْ مُسْلِمٍ الْبَطِينِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ مُرْسَلاً لَيْسَ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে যখন মক্কাবাসীরা মক্কা হতে নির্বাসিত করে, তখন আবু বকর (রাঃ) বললেন, এই লোকেরা তাদের নবীকে বের করে দিয়েছে। এদের নিঃসন্দেহে অনিষ্ট হবে। এ কথার পটভূমিকায় আল্লাহ তা'আলা এই আয়াত অবতীর্ণ করেনঃ “যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকে অনুমতি দেয়া হল। কেননা তাদের প্রতি জুলুম করা হয়েছে। আল্লাহ তা'আলা অবশ্যই তাদের সাহায্য করতে সক্ষম। এরা সেই লোক, যাদেরকে অন্যায়ভাবে নিজেদের ঘর-বাড়ি হতে বহিষ্কৃত করা হয়েছে। তাদের দোষ ছিল এই যে, তারা বলতঃ আল্লাহ তা'আলা আমাদের রব” (সূরা: আল-হাজ্জ- ৩৯-৪০)। আবু বকর (রাঃ) বললেনঃ আমি বুঝে গেলাম, শীঘ্রই লড়াই বেধে যাবে।
সনদ দুর্বলআবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান। আবদুর রহমান ইবনু মাহদী প্রমুখ-সুফিয়ান হতে তিনি আমাশ হতে তিনি মুসলিম আল-বাতীন হতে তিনি সাঈদ ইবনু যুবাইর-এর সূত্রে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এ হাদীসটি মুরসালরূপে বর্ণনা করেছেন। তাতে ইবনু আব্বাস (রাঃ)-এর উল্লেখ নেই। মুহাম্মদ ইবনু বাশশার, আবূ আহমাদ আয-যুবাইরী সুফইয়ানের সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন, তাতে ইবনু আব্বাসের উল্লেখ আছে। একাধিক রাবী-সুফিয়ান হতে তিনি আমাশ হতে তিনি মুসলিম আল-বাতীন হতে তিনি সাঈদ ইবনু যুবাইর (রহঃ) সূত্রে উক্ত হাদীস মুরসালরূপে বর্ণনা করেছেন এবং তাতে ইবনু আব্বাস (রাঃ)-এর উল্লেখ নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মুসলিমদের যুদ্ধের অনুমতি পাওয়ার পটভূমি তুলে ধরা হয়েছে। মক্কার লোকেরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে তাঁর শহর থেকে বের করে দিলে আবু বকর (রাঃ) বলেন, তারা নিজেদের নবীকে বের করে দিয়েছে, তাই তাদের অনিষ্ট আসবে। এরপর সূরা হজ্জের আয়াত নাজিল হয়। সেখানে যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে, তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়, কারণ তাদের ওপর জুলুম করা হয়েছে। আয়াতে আরও বলা হয়, তারা অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে এবং তাদের অপরাধ শুধু এতটুকু ছিল যে, তারা আল্লাহকে নিজেদের রব বলত। আয়াত নাজিল হওয়ার পর আবু বকর (রাঃ) বুঝেছিলেন, সামনে যুদ্ধ হবে। হাদিসটি দেখায়, এখানে যুদ্ধের অনুমতি আক্রমণ, জুলুম ও অন্যায় বহিষ্কারের পর নিপীড়িতদের জন্য এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) ও সাহাবীদের অন্যায়ভাবে মক্কা থেকে বহিষ্কার করা হয়েছিল।
- জুলুমের শিকার হওয়ার পর মুসলিমদের যুদ্ধের অনুমতি দেওয়া হয়।
- তাদের মূল অপরাধ ছিল আল্লাহকে নিজেদের রব বলা।
- আল্লাহ নিপীড়িত মানুষকে সাহায্য করতে সক্ষম।
