৪৪/১৯. অধ্যায়ঃ

সূরা আল-কাহফ

ইয়াজুজ-মাজুজ: প্রাচীর ভাঙা, দম্ভ ও আল্লাহর ফয়সালা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩১৫৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَغَيْرُ، وَاحِدٍ، - الْمَعْنَى وَاحِدٌ وَاللَّفْظُ لاِبْنِ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي رَافِعٍ عَنْ حَدِيثِ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي السَّدِّ قَالَ ‏ "‏ يَحْفِرُونَهُ كُلَّ يَوْمٍ حَتَّى إِذَا كَادُوا يَخْرِقُونَهُ قَالَ الَّذِي عَلَيْهِمُ ارْجِعُوا فَسَتَخْرِقُونَهُ غَدًا فَيُعِيدُهُ اللَّهُ كَأَمْثَلِ مَا كَانَ حَتَّى إِذَا بَلَغَ مُدَّتَهُمْ وَأَرَادَ اللَّهُ أَنْ يَبْعَثَهُمْ عَلَى النَّاسِ قَالَ الَّذِي عَلَيْهِمُ ارْجِعُوا فَسَتَخْرِقُونَهُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ وَاسْتَثْنَى ‏.‏ قَالَ فَيَرْجِعُونَ فَيَجِدُونَهُ كَهَيْئَتِهِ حِينَ تَرَكُوهُ فَيَخْرِقُونَهُ فَيَخْرُجُونَ عَلَى النَّاسِ فَيَسْتَقُونَ الْمِيَاهَ وَيَفِرُّ النَّاسُ مِنْهُمْ فَيَرْمُونَ بِسِهَامِهِمْ فِي السَّمَاءِ فَتَرْجِعُ مُخَضَّبَةً بِالدِّمَاءِ فَيَقُولُونَ قَهَرْنَا مَنْ فِي الأَرْضِ وَعَلَوْنَا مَنْ فِي السَّمَاءِ قَسْوَةً وَعُلُوًّا ‏.‏ فَيَبْعَثُ اللَّهُ عَلَيْهِمْ نَغَفًا فِي أَقْفَائِهِمْ فَيَهْلِكُونَ قَالَ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنَّ دَوَابَّ الأَرْضِ تَسْمَنُ وَتَبْطَرُ وَتَشْكَرُ شَكْرًا مِنْ لُحُومِهِمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الْوَجْهِ مِثْلَ هَذَا ‏.

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) (ইয়াজুজ-মাজুজের) প্রাচীর প্রসঙ্গে বলেনঃ “এরা প্রত্যেকদিন বাঁধার প্রাচীর খনন করতে থাকে। যখন তারা এটাকে চৌচির করে ভেদ করার কাছাকাছি এসে যায়, তখন তাদের সরদার বলে, ফিরে চলো, কাল সকালে এটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলব।” রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “আল্লাহ তা'আলা প্রাচীরটিকে পূর্বের ন্যায় পূর্ণাঙ্গ করে দেন। তারা প্রতিদিন এভাবে এই প্রাচীর খুঁড়তে থাকে।অবশেষে যখন তাদের বন্দীত্বের মেয়াদ শেষ হয়ে যাবে এবং আল্লাহ তা'আলা তাদেরকে জনবসতিতে পাঠানোর ইচ্ছা করবেন তখন ইয়াজুজ-মাজুজদের সরদার বলবে, আজ চলো। আল্লাহ তা'আলা চাইলে আগামীকাল সকালে আমরা এই দেয়াল ভেঙে ফেলব।” সে তার কথার সাথে ‘ইনশাআল্লাহ’ বলবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “তারা ফিরে যাবে। গতকাল দেয়ালটিকে তারা যে অবস্থায় ছেড়ে গিয়েছিল, এবার ফিরে এসে ঠিক সেই অবস্থায়ই পাবে। এরা দেয়াল ভেদ করে জনপদে ছড়িয়ে পড়বে এবং সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে। মানুষজন এদের ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পালিয়ে যাবে।এরা আকাশের দিকে নিজেদের তীর ছুঁড়বে। তাদের তীরগুলোকে রক্ত-রঞ্জিত করে ফিরিয়ে দেয়া হবে। এরা বলবে, পৃথিবীর বাসিন্দাদের উপর আমরা প্রতিশোধ নিয়েছি এবং আকাশবাসীদের উপরও আধিপত্য বিস্তার করে তাদের অধীনস্ত করে নিয়েছি। আল্লাহ তা'আলা এদের গলদেশে কীট সৃষ্টি করবেন। ফলে এরা ধ্বংসপ্রাপ্ত হবে।”রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ “সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! জমীনের কীট-পতঙ্গ ও জীব-জন্তু এদের গোশত খেয়ে খুব মোটাতাজা হবে, খুব পরিতৃপ্ত হবে এবং এগুলোর দেহে বেশ চর্বি জমবে।”

সহীহ : ইবনু মা-জাহ (৪০৮০)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আমরা এ হাদীসটি শুধু উপর্যুক্ত সনদেই অনুরূপভাবে জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩১৫৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ইয়াজুজ-মাজুজ। বর্ণনায় এসেছে, তারা প্রতিদিন প্রাচীর খনন করে ভেদ করার কাছাকাছি পৌঁছে যায়। তাদের নেতা পরদিন আবার আসার কথা বলে চলে গেলে আল্লাহ প্রাচীরকে আগের মতো করে দেন। নির্ধারিত সময় এলে নেতা ‘ইনশাআল্লাহ’ বলে এবং পরদিন তারা প্রাচীরকে আগের দিনের অবস্থায় পায়। এরপর তা ভেদ করে জনপদে ছড়িয়ে পড়ে, পানি পান করে ফেলে এবং মানুষ ভয়ে সরে যায়। তারা আকাশের দিকে তীর ছুড়ে রক্তমাখা অবস্থায় ফিরে পেয়ে বড়াই করে। শেষে আল্লাহ তাদের ঘাড়ে কীট সৃষ্টি করেন এবং তারা ধ্বংস হয়। হাদিসটির কেন্দ্রীয় শিক্ষা আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণ। তাদের শক্তি, সংখ্যা ও দম্ভ শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালার সামনে টিকে থাকে না। ‘ইনশাআল্লাহ’ অংশটিও নির্ধারিত সময় ও আল্লাহর ইচ্ছার সঙ্গে যুক্ত করে বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইয়াজুজ-মাজুজের বের হওয়া আল্লাহর নির্ধারিত সময়ের সঙ্গে যুক্ত।
  • বড় শক্তি ও দম্ভ আল্লাহর ফয়সালার সামনে অসহায়।
  • আল্লাহ চাইলে অতি ক্ষুদ্র সৃষ্টির মাধ্যমেও বড় বাহিনী ধ্বংস করতে পারেন।
  • ‘ইনশাআল্লাহ’ বলা আল্লাহর ইচ্ছাকে স্বীকার করার ভাষা।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন