৪৪/১৮. অধ্যায়ঃ

সূরা বানী ইসরাঈল

মিরাজের ঘটনা: নবীদের সাক্ষাৎ, দুধ ও ফিতরাতের পথ

জামে তিরমিযীহাদিস নম্বর ৩১৩০

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ حِينَ أُسْرِيَ بِي لَقِيتُ مُوسَى ‏.‏ قَالَ فَنَعَتُّهُ فَإِذَا رَجُلٌ حَسِبْتُهُ قَالَ مُضْطَرِبٌ رَجِلُ الرَّأْسِ كَأَنَّهُ مِنْ رِجَالِ شُنُوءَةَ قَالَ وَلَقِيتُ عِيسَى ‏.‏ قَالَ فَنَعَتُّهُ قَالَ رَبْعَةٌ أَحْمَرُ كَأَنَّمَا خَرَجَ مِنْ دِيمَاسٍ يَعْنِي الْحَمَّامَ وَرَأَيْتُ إِبْرَاهِيمَ ‏.‏ قَالَ وَأَنَا أَشْبَهُ وَلَدِهِ بِهِ قَالَ وَأُتِيتُ بِإِنَاءَيْنِ أَحَدُهُمَا لَبَنٌ وَالآخَرُ خَمْرٌ فَقِيلَ لِي خُذْ أَيَّهُمَا شِئْتَ ‏.‏ فَأَخَذْتُ اللَّبَنَ فَشَرِبْتُهُ فَقِيلَ لِيَ هُدِيتَ الْفِطْرَةَ أَوْ أَصَبْتَ الْفِطْرَةَ أَمَا إِنَّكَ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে রাতে আমাকে (ঊর্ধ্বজগতে) ভ্রমণ করানো হয় সে রাতে আমি মূসা (আঃ)-এর সাথে সাক্ষাৎ করি। বর্ণনাকারী বলেন, তারপর রাসূলুল্লাহ (ﷺ) মূসা (আঃ)-এর দৈহিক গঠনাকৃতির বর্ণনা দেন। (তিনি বলেনঃ ) তিনি এমন এক ব্যক্তি যাঁর দেহ মধ্যমাকৃতির, তাঁর চুল মধ্যম গোছের, খুব কোঁকড়ানোও নয়, আবার একেবারে সোজাও নয়। মনে হয় তিনি শানূআহ বংশের লোক।তিনি আরো বলেনঃ ঈসা (আঃ)-এর সাথেও আমি সাক্ষাৎ করলাম। বর্ণনাকারী বলেন, তাঁর চেহারারও বর্ণনা দিলেন তিনি। তাঁর দেহের গড়ন মধ্যম, শরীরের রং লাল এবং মনে হয় তিনি এইমাত্র গোসলখানা হতে বের হয়েছেন। ইব্রাহীম (আঃ)-কেও আমি দেখেছি। তাঁর বংশধরের মধ্যে আমিই তাঁর দৈহিক আকৃতিতে সর্বাধিক সদৃশ।আমার সামনে দুটি পানপাত্র পেশ করা হয়:(১) একটি দুধের এবং(২) অন্যটি মদের।আমাকে বলা হল, আপনি এ দুটির মধ্যে যেটা পান করতে চান সেটা নিন। আমি দুধের পাত্রটি নিয়ে তা পান করলাম। তারপর আমাকে বলা হল, আপনাকে ফিতরাতের (ইসলামের) পথ দেখানো হয়েছে বা আপনি ফিতরাতকে পেয়ে গেছেন। আপনি যদি মদের পাত্র নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।

সহীহ : বুখারী (৪৭০৯), মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে তিরমিযী হাদিস ৩১৩০-এর সারসংক্ষেপ

মূল বিষয় হলো মিরাজ ও ফিতরাত। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জানান, ঊর্ধ্বজগতের সফরে তিনি মূসা (আঃ), ঈসা (আঃ) এবং ইব্রাহীম (আঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। হাদিসে তাঁদের দৈহিক গঠনের কিছু বর্ণনাও এসেছে। ইব্রাহীম (আঃ)-এর বংশধরদের মধ্যে নবী (صلى الله عليه وسلم) নিজেকে তাঁর আকৃতির সবচেয়ে বেশি সদৃশ বলেছেন। এরপর তাঁর সামনে দুটি পাত্র আনা হয়—একটিতে দুধ, অন্যটিতে মদ। তিনি দুধ বেছে পান করেন। তখন তাঁকে বলা হয়, তাঁকে ফিতরাতের পথ দেখানো হয়েছে বা তিনি ফিতরাতকে পেয়েছেন। আরও বলা হয়, মদের পাত্র নিলে তাঁর উম্মত পথভ্রষ্ট হতো। তাই হাদিসে মিরাজের সাক্ষাৎ এবং দুধ নির্বাচনের প্রতীকী গুরুত্ব একসঙ্গে উঠে এসেছে। এই নির্বাচন উম্মতের হিদায়াতের সঙ্গেও যুক্ত করে বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিরাজের রাতে নবী (صلى الله عليه وسلم) কয়েকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন।
  • তিনি দুধের পাত্র বেছে নিয়েছিলেন।
  • দুধ বেছে নেওয়াকে ফিতরাতের পথ পাওয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে।
  • হাদিসে মদ বেছে নেওয়ার সম্ভাব্য ক্ষতির কথাও উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন