৪৪/১৬. অধ্যায়ঃ
সূরা আল-হিজর
নামাজে দৃষ্টি সংযম: কাতার, নিয়ত ও আল্লাহর জ্ঞান
জামে তিরমিযী : ৩১২২
জামে তিরমিযীহাদিস নম্বর ৩১২২
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ، عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ، عَنْ أَبِي الْجَوْزَاءِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كَانَتِ امْرَأَةٌ تُصَلِّي خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم - حَسْنَاءُ مِنْ أَحْسَنِ النَّاسِ فَكَانَ بَعْضُ الْقَوْمِ يَتَقَدَّمُ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الأَوَّلِ لِئَلاَّ يَرَاهَا وَيَسْتَأْخِرُ بَعْضُهُمْ حَتَّى يَكُونَ فِي الصَّفِّ الْمُؤَخَّرِ فَإِذَا رَكَعَ نَظَرَ مِنْ تَحْتِ إِبْطَيْهِ فَأَنْزَلَ اللَّهُ : ( وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْكُمْ وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَأْخِرِينَ ) . قَالَ أَبُو عِيسَى وَرَوَى جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرِو بْنِ مَالِكٍ عَنْ أَبِي الْجَوْزَاءِ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ وَهَذَا أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ مِنْ حَدِيثِ نُوحٍ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক পরমা সুন্দরী মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর পেছনে (মহিলাদের কাতারে) নামাজ আদায় করত। কিছু লোক প্রথম কাতারে এগিয়ে আসত, যাতে উক্ত মহিলা দৃষ্টিগোচর না হয়। আবার কিছু লোক পেছনে সরে গিয়ে (মহিলাদের নিকটবর্তী) পেছনের কাতারে দাঁড়াত এবং রুকুতে গিয়ে বগলের নিচ দিয়ে (উক্ত মহিলার প্রতি) তাকাত। এ প্রসঙ্গে আল্লাহ তা’আলা অবতীর্ণ করেন: “তোমাদের মধ্যকার সামনে অগ্রসর হয়ে যাওয়া লোকদেরও আমি জানি এবং পেছনে পিছিয়ে যাওয়া লোকদেরও আমি জানি।” (সূরা আল-হিজর ২৪)।
সহীহ : সহীহাহ (২৪৭২), আস সামার আল-মুস্তাত্বা-ব।আবু ‘ঈসা বলেন : জা’ফার ইবনু সুলাইমানও এ হাদীস ‘আমর ইবনু মালিক হতে, তিনি আবুল জাওয়ার সুত্রে একই রকম বর্ণনা করেছেন এবং তাতে বনু ‘আব্বাস (রাঃ) এর উল্লেখ করেননি। আর এটি নূহ –এর রিওয়াত অপেক্ষা সহীহ হওয়ার অনেক বেশী সামঞ্জস্য।
জামে তিরমিযী হাদিস ৩১২২-এর সারসংক্ষেপ
মূল বিষয় হলো নামাজে দৃষ্টি সংযম ও নিয়তের সততা। হাদিসে বলা হয়েছে, এক সুন্দরী নারী রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পেছনে নারীদের কাতারে নামাজ পড়তেন। কিছু লোক তাঁকে না দেখার জন্য প্রথম কাতারে চলে যেত। আবার কিছু লোক ইচ্ছা করে পেছনের কাতারে দাঁড়াত এবং রুকুর সময় তাকানোর চেষ্টা করত। তখন এমন আয়াত নাজিল হয়, যেখানে সামনে অগ্রসর হওয়া এবং পেছনে সরে যাওয়া—উভয় ধরনের লোক সম্পর্কে আল্লাহর জ্ঞানের কথা বলা হয়েছে। এখানে শুধু কাতারের অবস্থান নয়, মানুষের ভেতরের উদ্দেশ্যও গুরুত্বপূর্ণ। নামাজে দৃষ্টি সংযম, মনোযোগ এবং সৎ নিয়ত বজায় রাখা জরুরি। বাহ্যিকভাবে একই কাজ হলেও মানুষের উদ্দেশ্য আলাদা হতে পারে, আর তা আল্লাহর কাছে গোপন নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নামাজে দৃষ্টি ও মনকে সংযত রাখা দরকার।
- একই কাতারের অবস্থানের পেছনে ভিন্ন নিয়ত থাকতে পারে।
- মানুষের প্রকাশ্য কাজ ও গোপন উদ্দেশ্য—দুটিই আল্লাহ জানেন।
