৪৪/১০. অধ্যায়ঃ

সূরা আত-তাওবা

আবদুল্লাহ ইবনু উবাইয়ের জানাজা ও কুরআনের নির্দেশ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০৯৭

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ دُعِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلصَّلاَةِ عَلَيْهِ فَقَامَ إِلَيْهِ فَلَمَّا وَقَفَ عَلَيْهِ يُرِيدُ الصَّلاَةَ تَحَوَّلْتُ حَتَّى قُمْتُ فِي صَدْرِهِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَعَلَى عَدُوِّ اللَّهِ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ الْقَائِلِ يَوْمَ كَذَا كَذَا وَكَذَا يَعُدُّ أَيَّامَهُ ‏.‏ قَالَ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَتَبَسَّمُ حَتَّى إِذَا أَكْثَرْتُ عَلَيْهِ قَالَ ‏"‏ أَخِّرْ عَنِّي يَا عُمَرُ ‏.‏ إِنِّي خُيِّرْتُ فَاخْتَرْتُ قَدْ قِيلَ لِي ‏:‏ ‏(‏ اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ ‏)‏ لَوْ أَعْلَمُ أَنِّي لَوْ زِدْتُ عَلَى السَّبْعِينَ غُفِرَ لَهُ لَزِدْتُ ‏"‏ ‏.‏ قَالَ ثُمَّ صَلَّى عَلَيْهِ وَمَشَى مَعَهُ فَقَامَ عَلَى قَبْرِهِ حَتَّى فُرِغَ مِنْهُ قَالَ فَعَجَبٌ لِي وَجُرْأَتِي عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ فَوَاللَّهِ مَا كَانَ إِلاَّ يَسِيرًا حَتَّى نَزَلَتْ هَاتَانِ الآيَتَانِ ‏:‏ ‏(‏وَلَا تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ ‏)‏ إِلَى آخِرِ الآيَةِ قَالَ فَمَا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَهُ عَلَى مُنَافِقٍ وَلاَ قَامَ عَلَى قَبْرِهِ حَتَّى قَبَضَهُ اللَّهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ)-কে আমি বলতে শুনেছি: আবদুল্লাহ ইবনু উবাই মারা গেলে তার জানাজা আদায়ের জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আবেদন করা হয়। তিনি সেখানে যেতে শুরু করলেন। তিনি জানাজার উদ্দেশ্যে দাঁড়ালে আমি ঘুরে গিয়ে তাঁর বুক বরাবর সামনে দাঁড়িয়ে বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর দুশমন ইবনু উবাইর জানাজা কি আপনি আদায় করবেন, যে অমুক দিন এই কথা বলেছে, অমুক দিন এই কথা বলেছে? এভাবে নির্দিষ্ট দিন তারিখ উল্লেখ করে উমর (রাঃ) বলতে লাগলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) মুচকি হাসি দিতে থাকলেন। এমনকি আমি যখন তাঁকে অনেক কিছু বললাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে উমর! আমার সামনে হতে সরে যাও। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছে। কাজেই আমি (জানাজা আদায়ের) এখতিয়ার গ্রহণ করেছি।আমাকে বলা হয়েছে (আয়াতের অর্থ): "তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা কর বা না কর, এমনকি তুমি যদি সত্তর বারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর, তবুও আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না" (সূরা আত-তাওবা ৮০)। আমি যদি জানতাম তাদের জন্য সত্তর বারের বেশি ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, তাহলে আমি তাই করতাম।উমর (রাঃ) বলেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) তার জানাজা আদায় করলেন এবং তার জানাজার সাথে গেলেন। তিনি তার কবরের সামনে দাঁড়ালেন এবং সকল কাজ শেষ করলেন।উমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে আমার দুঃসাহসিকতায় আশ্চর্যবোধ হল। আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। আল্লাহর শপথ! কিছুক্ষণ পরেই এ দু’টি আয়াত অবতীর্ণ হয় (অনুবাদ): "তাদের কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে তুমি কখনো তাদের জানাজা আদায় করবে না এবং তার কবরের পাশে কখনো দাঁড়াবে না। কেননা তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে এবং পাপাচারী অবস্থায় এদের মৃত্যু হয়েছে’ (সূরা আত-তাওবা ৮৪)।উমর (রাঃ) বলেন: এরপর রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যুর পূর্ব পর্যন্ত আর কোন মুনাফিকের জানাজা আদায় করেননি এবং এদের কবরের পাশেও দাঁড়াননি।

সহীহ : আহকা-মুল জানা-য়িয (৯৩, ৯৫)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গরীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় মুনাফিকের জানাজা ও এ বিষয়ে কুরআনের চূড়ান্ত নির্দেশ। আবদুল্লাহ ইবনু উবাই মারা গেলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তার জানাজা পড়তে যান। উমর রাঃ সামনে দাঁড়িয়ে তার বিভিন্ন কাজ স্মরণ করিয়ে আপত্তি জানান। নবী صلى الله عليه وسلم বলেন, তাঁকে ক্ষমা চাওয়া বা না চাওয়ার এখতিয়ার দেওয়া হয়েছে; সত্তরের বেশি ক্ষমা চাইলে যদি ক্ষমা হতো, তিনি আরও চাইতেন। এরপর তিনি জানাজা পড়েন, সঙ্গে যান এবং কবরের পাশে দাঁড়ান। কিছু পরে সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াত নাজিল হয়, যেখানে তাদের মৃত ব্যক্তির জানাজা না পড়া এবং কবরের পাশে না দাঁড়ানোর নির্দেশ আসে। এরপর নবী صلى الله عليه وسلم আর কোনো মুনাফিকের জানাজা পড়েননি। হাদিসটি দেখায়, নতুন ওহি এলে আগের ব্যবহারের পরিবর্তে সেই নির্দেশই অনুসরণ করা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উমর রাঃ আবদুল্লাহ ইবনু উবাইয়ের জানাজা নিয়ে আপত্তি জানিয়েছিলেন।
  • নবী صلى الله عليه وسلم প্রথমে দেওয়া এখতিয়ারের ভিত্তিতে তার জানাজা পড়েন।
  • পরে সূরা আত-তাওবার ৮৪ নম্বর আয়াতে মুনাফিকদের জানাজা নিষেধ করা হয়।
  • নতুন নির্দেশ আসার পর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তা অনুসরণ করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন