৪৪/৪. অধ্যায়ঃ
সূরা আলে ইমরান
উহুদের তন্দ্রা: দুঃখের পর আল্লাহর দেওয়া প্রশান্তি
জামে‘ আত-তিরমিযী : ৩০০৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০০৭
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي طَلْحَةَ، قَالَ رَفَعْتُ رَأْسِي يَوْمَ أُحُدٍ فَجَعَلْتُ أَنْظُرُ وَمَا مِنْهُمْ يَوْمَئِذٍ أَحَدٌ إِلاَّ يَمِيدُ تَحْتَ حَجَفَتِهِ مِنَ النُّعَاسِ فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلََّّ : (فَأَنْزَلَ عَلَيْكُمْ مِنْ بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُعَاسًا ) . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আনাস (রাঃ) হতে আবূ তালহা (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদের দিন আমি মাথা তুলে তাকিয়ে দেখলাম, সকলে তন্দ্রাচ্ছন্ন হয়ে নিজ নিজ ঢালের নিচে ঢলে পড়েছেন। আল্লাহ তা’য়ালার নিম্নোক্ত বাণীর তাৎপর্য তাই : “দুঃখ-কষ্টের পর আবার আল্লাহ তা’য়ালা তোমাদেরকে তন্দ্রারূপে প্রশান্তি দান করলেন”- (সূরা আলে ইমরান ১৫৪)।
সনদ সহীহ।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। আবদ ইবনু হুমাইদ-রাওহ ইবনু ‘উবাদাহ হতে, তিনি হাম্মাদ ইবনু সালামাহ হতে, তিনি হিশাম ইবনু ‘উরওয়াহ হতে, তিনি তার বাবা হতে, তিনি আবুয যুবাইর (রহঃ) হতেও উপরোক্ত হাদীসের একই রকম বর্ণনা করেছেন। এ হাদীসটি হাসান সহীহ।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০০৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু তালহা (রাঃ) উহুদের যুদ্ধের একটি বিশেষ দৃশ্য বর্ণনা করেছেন। তিনি মাথা তুলে দেখেন, যুদ্ধের কঠিন অবস্থার মধ্যেও সাহাবিরা নিজ নিজ ঢালের নিচে তন্দ্রায় ঢলে পড়ছেন। এটি সাধারণ অলসতা বা দায়িত্বহীন ঘুম হিসেবে বর্ণিত হয়নি। বরং সূরা আলে ইমরান ১৫৪ নম্বর আয়াতের ভাষায় এটি ছিল দুঃখ-কষ্টের পর আল্লাহর পক্ষ থেকে নাজিল করা প্রশান্তি। যুদ্ধক্ষেত্রে ভয়, আঘাত ও উদ্বেগের পর এমন তন্দ্রা তাদের অন্তরে নিরাপত্তার অনুভূতি দিয়েছিল। হাদিসটি আয়াতের একটি বাস্তব ব্যাখ্যা তুলে ধরে। ‘উহুদের তন্দ্রা’ তাই সাহাবিদের একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা। কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ তাঁর বান্দাদের অন্তরে শান্তি দিতে পারেন—হাদিসের ঘটনায় এ কথাই স্পষ্টভাবে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উহুদের কষ্টের পর সাহাবিদের ওপর তন্দ্রারূপে প্রশান্তি নেমেছিল।
- এই তন্দ্রাকে কুরআনে আল্লাহর দেওয়া নিরাপত্তা ও শান্তি বলা হয়েছে।
- কঠিন পরিস্থিতিতেও আল্লাহ বান্দার অন্তরে প্রশান্তি দিতে পারেন।
