৪৪/৪. অধ্যায়ঃ

সূরা আলে ইমরান

খারিজিদের লক্ষণ ও পরিণতি: আবু উমামা (রাঃ)-এর বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩০০০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الرَّبِيعِ بْنِ صَبِيحٍ، وَحَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي غَالِبٍ، قَالَ رَأَى أَبُو أُمَامَةَ رُءُوسًا مَنْصُوبَةً عَلَى دَرَجِ مَسْجِدِ دِمَشْقَ فَقَالَ أَبُو أُمَامَةَ ‏"‏ كِلاَبُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ ‏"‏ ‏.‏ ثُمَّ قَرَأَ ‏:‏ ‏(‏ يَوْمَ تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ ‏)‏ إِلَى آخِرِ الآيَةِ قُلْتُ لأَبِي أُمَامَةَ أَنْتَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَوْ لَمْ أَسْمَعْهُ إِلاَّ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا أَوْ أَرْبَعًا حَتَّى عَدَّ سَبْعًا مَا حَدَّثْتُكُمُوهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ وَأَبُو غَالِبٍ يُقَالُ اسْمُهُ حَزَوَّرُ وَأَبُو أُمَامَةَ الْبَاهِلِيُّ اسْمُهُ صُدَىُّ بْنُ عَجْلاَنَ وَهُوَ سَيِّدُ بَاهِلَةَ ‏.‏

আবূ গালিব (রহঃ) হতে বর্ণিতঃ

আবূ উমামা (রাঃ) দামেস্কের সিঁড়ির উপর (খারিজীদের) কতগুলো মুণ্ড পড়ে থাকতে দেখলেন। আবু উমামা (রাঃ) বললেন, এগুলো জাহান্নামের কুকুর এবং আকাশের চামড়ার (ছাদের) নিচে নিকৃষ্টতম নিহত এরা। আর এরা যাদেরকে হত্যা করেছে তারা উত্তম লোক। তারপর তিনি এ আয়াত পাঠ করলেন (অনুবাদ): “সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদের বলা হবে, তোমরা ঈমান আনার পরও কি কুফরী করেছিলে? সুতরাং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ কর”—(সূরা আলে ইমরান ১০৬)।আবু গালিব (রহঃ) বলেন, আমি আবু উমামা (রাঃ)-কে বললাম, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এটা শুনেছেন? তিনি বললেন, আমি যদি এটা এক, দুই, তিন, চার, এমনকি সাতবার পর্যন্ত না শুনতাম, তাহলে তোমাদের নিকট তা বর্ণনা করতাম না।

হাসান সহীহ : ইবনু মাজাহ (১৭৬)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান। আবূ গালিবের নাম হাযাওওয়ার এবং আবূ উমামা আল- বাহিলী (রাঃ) এর নাম সুদাই ইবনু আজলান, তিনি বাহিলা গোত্রের নেতা।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩০০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে খারিজিদের সম্পর্কে কঠোর সতর্কবার্তা এসেছে। আবু উমামা (রাঃ) দামেস্কের সিঁড়িতে কিছু কাটা মাথা দেখে তাদের জাহান্নামের কুকুর এবং আকাশের নিচে নিকৃষ্ট নিহত বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, যাদের তারা হত্যা করেছে, তারা উত্তম নিহত। এরপর তিনি সূরা আলে ইমরানের ১০৬ নম্বর আয়াত তিলাওয়াত করেন, যেখানে কিছু মুখ উজ্জ্বল এবং কিছু মুখ কালো হওয়ার কথা আছে। আবু গালিব (রহঃ) জানতে চাইলে তিনি জানান, এই বক্তব্য রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে একাধিকবার, এমনকি সাতবার পর্যন্ত শুনেছেন; তা না হলে তিনি বর্ণনা করতেন না। হাদিসটি ধর্মের নামে চরমপন্থা, মুসলিম হত্যা এবং ঈমানের পর বিচ্যুতির ভয়াবহতা দেখায়। তবে বর্তমান কোনো ব্যক্তি বা দলকে হঠাৎ ‘খারিজি’ বলে দেওয়া এই হাদিসের শিক্ষা নয়। এমন নির্দিষ্ট নাম প্রয়োগে জ্ঞান, প্রমাণ ও দায়িত্বশীলতা প্রয়োজন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ধর্মের নামে মুসলিম হত্যা ও চরমপন্থা ভয়াবহ বিচ্যুতি।
  • আবু উমামা (রাঃ) বর্ণনাটি বহুবার শুনে নিশ্চিত হয়ে বলেছেন।
  • কুরআনের আয়াতকে সহিংস ফিতনার পরিণতির সঙ্গে যুক্ত করা হয়েছে।
  • কাউকে খারিজি বলার আগে জ্ঞান, প্রমাণ ও সতর্কতা প্রয়োজন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন