৪৪/৩. অধ্যায়ঃ
সূরা আল-বাক্বারাহ
ইহরামের ফিদিয়া: পশু জবাই, তিন রোজা বা ছয় মিসকিনকে খাবার
জামে তিরমিযী : ২৯৭৪
জামে তিরমিযীহাদিস নম্বর ২৯৭৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ أَتَى عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أُوقِدُ تَحْتَ قِدْرٍ وَالْقَمْلُ تَتَنَاثَرُ عَلَى جَبْهَتِي أَوْ قَالَ حَاجِبِي فَقَالَ " أَتُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ " . قَالَ قُلْتُ نَعَمْ . قَالَ " فَاحْلِقْ رَأْسَكَ وَانْسُكْ نَسِيكَةً أَوْ صُمْ ثَلاَثَةَ أَيَّامٍ أَوْ أَطَعِمْ سِتَّةَ مَسَاكِينَ " . قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي بِأَيَّتِهِنَّ بَدَأَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
কা’ব ইবনু উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসলেন। আমি তখন ডেগচির নিচে আগুন জ্বালাচ্ছিলাম। তখন আমার কপালের উপর অথবা বলেছেন আমার চোখের ভ্রুর উপর দিয়ে উকুন ঝরে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কীটগুলো কি তোমাকে কষ্ট দিচ্ছে? আমি বললাম: হ্যাঁ। তিনি বললেন: তুমি তোমার মাথা কামিয়ে ফেল এবং তার পরিবর্তে একটি পশু যবেহ কর অথবা তিন দিন রোজা রাখো অথবা ছয়জন মিসকিনকে আহার করাও। বর্ণনাকারী আইয়ুব বলেন, তিনি কোন বিষয়টি প্রথমে বলেছেন তা আমি অবগত নই।
সহীহ : দেখুন পূর্বের হাদীস।আবু ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
জামে তিরমিযী হাদিস ২৯৭৪-এর সারসংক্ষেপ
কাব ইবনু উজরা রাঃ ডেগচির নিচে আগুন জ্বালাচ্ছিলেন। তখন তাঁর মাথার উকুন কপাল বা ভ্রুর ওপর ঝরে পড়ছিল। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁর এই কষ্ট লক্ষ্য করেন এবং জিজ্ঞেস করেন, মাথার কীটগুলো তাঁকে কষ্ট দিচ্ছে কি না। তিনি হ্যাঁ বললে নবী صلى الله عليه وسلم তাঁকে মাথার চুল কামিয়ে ফেলতে বলেন। এর সঙ্গে তিনটি বিকল্প ফিদিয়ার কথা জানান: একটি পশু জবাই করা, তিন দিন রোজা রাখা অথবা ছয়জন মিসকিনকে খাবার দেওয়া। বর্ণনাকারী কোন বিকল্পটি আগে বলা হয়েছিল তা মনে রাখতে পারেননি। হাদিসটির মূল বিষয় হলো, ইহরামের নিয়ম পালন করতে গিয়ে অসহনীয় মাথার কষ্ট হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমতি আছে, তবে এর সঙ্গে বর্ণিত ফিদিয়ার একটি বিকল্প পালন করতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অসহনীয় মাথার কষ্ট হলে ইহরাম অবস্থায় চুল কামানো যায়।
- ফিদিয়া হিসেবে একটি পশু জবাই করার বিকল্প রয়েছে।
- তিন দিন রোজা রাখাও একটি বিকল্প।
- ছয়জন মিসকিনকে আহার করানোও একটি বিকল্প।
