৪১/৫৭. অধ্যায়ঃ
পরামর্শদাতা হল আমানতদার
জামে তিরমিযী : ২৮২২
জামে তিরমিযীহাদিস নম্বর ২৮২২
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الْمُسْتَشَارُ مُؤْتَمَنٌ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ عَنْ شَيْبَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ النَّحْوِيِّ وَشَيْبَانُ هُوَ صَاحِبُ كِتَابٍ وَهُوَ صَحِيحُ الْحَدِيثِ وَيُكْنَى أَبَا مُعَاوِيَةَ . حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ الْعَلاَءِ الْعَطَّارُ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ قَالَ قَالَ عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ إِنِّي لأُحَدِّثُ الْحَدِيثَ فَمَا أَدَعُ مِنْهُ حَرْفًا .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তির নিকট পরামর্শ চাওয়া হয় সে একজন আমানতদার।
সহীহঃ ইবনু মা-জাহ (৩৭৪৫)।আবূ ঈ’সা বলেন, এ হাদিসটি হাসান । এ হাদিসটি শায়বান ইবনু ‘আব্দুর রাহমান আন-নাহবীর সূত্রে একাধিক বর্ণনাকারী বর্ণনা করেছেন । শাইবান একজন গ্রন্হপ্রণেতা, তার হাদীস সহীহ এবং তার উপনাম আবূ মু’আবিয়াহ । আব্দুল জাব্বার ইবনু আলা-আল-আত্তার-সুফইয়ান ইবনু উয়াইনাহ হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, মালিক ইবনু উমাইর বলেছেন, আমি হাদীশ বর্ণনা করার সময় তা হতে একটি অক্ষরও কম করি না ।
