৪১/৪৭. অধ্যায়ঃ

পুরুষদের লাল রঙের পোশাক পরিধানের অবকাশ প্রসঙ্গে

লাল পোশাকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সৌন্দর্যের বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৮১১

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْثَرُ بْنُ الْقَاسِمِ، عَنِ الأَشْعَثِ، وَهُوَ ابْنُ سَوَّارٍ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي لَيْلَةٍ إِضْحِيَانٍ فَجَعَلْتُ أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَإِلَى الْقَمَرِ وَعَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ فَإِذَا هُوَ عِنْدِي أَحْسَنُ مِنَ الْقَمَرِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الأَشْعَثِ ‏.‏

জাবির ইবনু সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ

এক জোছনা রাতে আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাকিয়ে দেখলাম। তাঁর পরনে ছিল একজোড়া লাল রং-এর পোশাক। আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে এবং চাঁদের দিকে তাকাতে লাগলাম। তিনিই আমার কাছে চাঁদের চাইতে অধিক সুন্দর মনে হল।

যঈফ, মুখতাসার শামায়িল (৮)। উহাকে সহীহ বলা ভুল। আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। আমরা শুধুমাত্র আশআসের রিওয়ায়াত হিসাবে এ হাদিস জেনেছি। শুবা ও সুফিয়ান সাওরী তাঁরা উভয়েই আবূ ইসহাক হতে বারাআ ইবনু আযিব (রাঃ)- এর সূত্রে বর্ণনা করেছেন তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পরনে একজোড়া লাল পোশাক দেখেছি”। সহীহ, পূর্বে ১৭২৪ নং হাদীসটি বর্ণিত হয়েছে। মাহমূদ ইবনু গাইলান-ওয়াকী হতে তিনি সুফিয়ান হতে তিনি আবূ ইসহাক হতে তিনি মুহাম্মাদ ইবনু বাশশার হতে তিনি মুহাম্মাদ ইবনু জাফার হতে তিনি শুবা হতে তিনি আবূ ইসহাক হতে উপরোক্ত হাদিস বর্ণনা কারেছেন। এ হাদিসে আরো অধিক কথা আছে। আমি মুহাম্মাদকে প্রশ্ন করলাম, আবূ ইসহাক-আল-বারাআ (রাঃ) সূত্রে বর্ণিত হাদীসটি বেশি সহীহ না জাবির ইবনু সামুরা (রাঃ)- এর সূত্রে বর্ণিত হাদীসটি? তিনি উভয় হাদিস সহীহ বলে মত দিয়েছেন। এ অনুচ্ছেদে বারাআ ও আবূ জুহাইফা (রাঃ) হতেও হাদিস বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৮১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির ইবন সামুরা রাদিয়াল্লাহু আনহু একটি জোছনা রাতের স্মৃতি তুলে ধরেছেন। তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে একজোড়া লাল রঙের পোশাক পরা অবস্থায় দেখেন। তখন তিনি একবার নবী صلى الله عليه وسلم-এর দিকে এবং একবার চাঁদের দিকে তাকাতে থাকেন। তাঁর অনুভূতিতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم চাঁদের চেয়েও বেশি সুন্দর মনে হন। এটি মূলত নবীজির সৌন্দর্য ও সাহাবির গভীর ভালোবাসার একটি ব্যক্তিগত বর্ণনা। একই সঙ্গে হাদিসে পরিষ্কারভাবে লাল পোশাক পরিহিত অবস্থার কথাও এসেছে। তবে এই বর্ণনা পোশাকের সব ধরনের রং নিয়ে পূর্ণ বিধান দেয় না; এটি একটি দেখা ঘটনা। তাই এর মূল শিক্ষা হলো, সাহাবির চোখে নবী صلى الله عليه وسلم-এর সৌন্দর্য, মর্যাদা এবং তাঁর প্রতি আন্তরিক ভালোবাসার প্রকাশ। বর্ণনাটি ভালোবাসা ও সম্মানের ভাষায় নবীজির রূপ তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে লাল রঙের পোশাক পরা অবস্থায় দেখা গেছে।
  • সাহাবির কাছে নবী صلى الله عليه وسلم-এর সৌন্দর্য জোছনার চাঁদের চেয়েও বেশি মনে হয়েছিল।
  • হাদিসটি সাহাবিদের নবীপ্রেম ও গভীর মুগ্ধতার সুন্দর প্রকাশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন