৪১/৪৪. অধ্যায়ঃ

যে ঘরে ছবি কিংবা কুকুর থাকে সে ঘরে ফেরেশতারা প্রবেশ করেন না।

ঘরের ছবি, প্রতিকৃতি ও কুকুর সরানোর হাদিস

জামে তিরমিযীহাদিস নম্বর ২৮০৬

حَدَّثَنَا سُوَيْدٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنَا مُجَاهِدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَتَانِي جِبْرِيلُ فَقَالَ إِنِّي كُنْتُ أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ عَلَيْكَ الْبَيْتَ الَّذِي كُنْتَ فِيهِ إِلاَّ أَنَّهُ كَانَ فِي بَابِ الْبَيْتِ تِمْثَالُ الرِّجَالِ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي بِالْبَابِ فَلْيُقْطَعْ فَيَصِيرَ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ وَيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مُنْتَبَذَتَيْنِ يُوَطَآنِ وَمُرْ بِالْكَلْبِ فَيُخْرَجْ ‏"‏ ‏.‏ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ ذَلِكَ الْكَلْبُ جَرْوًا لِلْحَسَنِ أَوِ الْحُسَيْنِ تَحْتَ نَضَدٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَأَبِي طَلْحَةَ ‏.

আবূ হুরাইরাহ্ (রা:) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: জিবরীল (আঃ) আমার নিকট এসে বললেন, গতরাতে আমি আপনার নিকট এসেছিলাম, কিন্তু আপনার অবস্থানরত ঘরের দরজায় একটি পুরুষের প্রতিকৃতি, ঘরের মধ্যে প্রাণীর ছবিযুক্ত একটি সূক্ষ্ম কাপড়ের পর্দা এবং একটি কুকুর আমাকে ভিতরে প্রবেশ করতে বাধা প্রদান করেছে। সুতরাং আপনি দরজার পাশে রাখা প্রতিকৃতিটির মাথা কেটে ফেলার আদেশ করুন, তাহলে সেটা গাছের আকৃতি হয়ে যাবে। আর পর্দাটিও কেটে ফেলতে বলুন আর তা দিয়ে সাধারণতঃ ব্যবহারের জন্য দু’টি গদি বানানো যাবে এবং কুকুরটিকে বের করে দেয়ার নির্দেশ দিন। তারপর রাসূলুল্লাহ (ﷺ) জিবরীলের পরামর্শ মুতাবিক কাজ করলেন। আর কুকুর ছানাটি হাসান কিংবা হুসাইনের চৌকির নীচে বসা ছিল। যা হোক তিনি আদেশ করলেন এবং সে মুতাবিক এটাকেও বের করে দেয়া হল।

সহীহঃ আদবুয যিফাফ নতুন সংস্করণ (১৯০-১৯৬)।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ‘আয়িশাহ্ ও আবূ তাল্হা (রা:) হতে এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে।

জামে তিরমিযী হাদিস ২৮০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে জিবরীল আলাইহিস সালাম জানান যে, তিনি আগের রাতে এসেছিলেন কিন্তু ঘরে প্রবেশ করতে পারেননি। বাধা ছিল দরজার পাশে মানুষের প্রতিকৃতি, ঘরের ভেতর প্রাণীর ছবিযুক্ত পর্দা এবং একটি কুকুর। এরপর প্রতিটি বিষয়ের জন্য করণীয় বলা হয়। প্রতিকৃতির মাথা কেটে দিলে তা গাছের আকৃতির মতো হয়ে যাবে। ছবিযুক্ত পর্দা কেটে দুটি সাধারণ ব্যবহারের গদি বানাতে বলা হয়। আর কুকুরটিকে ঘর থেকে বের করে দিতে নির্দেশ দেওয়া হয়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সেই নির্দেশ অনুযায়ী কাজ করেন। পরে জানা যায়, কুকুরছানাটি হাসান বা হুসাইনের চৌকির নিচে ছিল। হাদিসটির বিশেষ দিক হলো, শুধু সমস্যা বলা হয়নি; ঘরের জিনিসগুলো কীভাবে বদলাতে বা সরাতে হবে, তার বাস্তব পদক্ষেপও দেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘরে প্রতিকৃতি, প্রাণীর ছবিযুক্ত পর্দা ও কুকুর জিবরীল আ.-এর প্রবেশে বাধা হয়েছিল।
  • প্রতিকৃতির আকৃতি বদলানো এবং পর্দাকে সাধারণ ব্যবহারের গদিতে রূপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
  • কুকুরটিকে ঘর থেকে বের করার নির্দেশ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বাস্তবায়ন করেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন