৪১/৩. অধ্যায়ঃ

হাঁচিদাতার জবাবে যা বলতে হবে

হাঁচির দোয়া ও জবাব: আলহামদুলিল্লাহ থেকে পাল্টা দোয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৭৪১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي ابْنُ أَبِي لَيْلَى، عَنْ أَخِيهِ، عِيسَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِي أَيُّوبَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَلْيَقُلِ الَّذِي يَرُدُّ عَلَيْهِ يَرْحَمُكَ اللَّهُ وَلْيَقُلْ هُوَ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ ‏"‏ ‏.‏

আবু আইয়ূব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের মাঝে কেউ যখন হাঁচি দেবে তখন সে যেন বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। উত্তরদাতা বলবে, ইয়ারহামুকাল্লাহ। হাঁচিদাতা আবার বলবে, ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম।

সহীহঃ ইবনু মা-জাহ (৩৭১৫)মুহাম্মাদ ইবনুল মুসান্না –মুহাম্মাদ ইবনু জা’ফার হতে, তিনি শু’বাহ হতে , তিনি আবু লাইলা (রহঃ) হতে এই সনদসুত্রে উপরের হাদীসের একি রকম হাদীস বর্ণিত হয়েছে। শু’বাহও এ হাদিসটি ইবনু আবূ লাইলার সুত্রে একই রকম বর্ণনা করেছেন এবং বলেছেনঃ ইবনু আবী লাইলা এই হাদীস বর্ণনার ক্ষেত্রে ইযতিরাব করেছেন । কখনো বলেছেনঃ আবূ আইয়ূব নাবী (সাল্লালাহু আলাহি ওয়া সাল্লাম) এর সুত্রে বর্ণিত । কখনো বলেছেনঃ আবু আইয়ূব নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)হতে, আবার কখনো বলেছেন, ‘আলী (রাঃ)–রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সুত্রে বর্ণিত । মুহাম্মাদ ইবনু বাশশার ও মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া আস-সাকাফী আল-মারওয়াযী তারা উভয়ে ইয়াহইয়া ইবনু সা’ঈদ আল-কাত্তান হতে, তিনি ইবনু আবী লাইলা হতে, তিনি তার ভাই ‘ঈসা হতে , তিনি ‘আবদুর রাহমান ইবনু আবী লাইলা হতে, তিনি ‘আলী (রাঃ) হতে, তিনি রাসুলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সুত্রে পূর্বোক্ত হাদীসের মতো বর্ণনা করেছেন ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৭৪১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হাঁচির আদব। এখানে হাঁচির দোয়া ও জবাবের পুরো ধাপ খুব সহজভাবে শেখানো হয়েছে। কেউ হাঁচি দিলে সে বলবে, ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’—অর্থাৎ সব অবস্থায় আল্লাহর প্রশংসা। পাশে থাকা ব্যক্তি বলবে, ‘ইয়ারহামুকাল্লাহ’, অর্থাৎ আল্লাহ আপনার প্রতি রহম করুন। এরপর হাঁচিদাতা বলবে, ‘ইয়াহদীকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’, অর্থাৎ আল্লাহ আপনাদের হিদায়াত দিন এবং অবস্থা ঠিক করে দিন। এখানে আল্লাহর প্রশংসা, রহমতের দোয়া এবং হিদায়াতের দোয়া—তিনটি বিষয় একসঙ্গে এসেছে। তাই হাঁচির ইসলামি আদব মানে শুধু কিছু শব্দ বলা নয়; সঠিক সময়ে আল্লাহকে স্মরণ করা এবং পরস্পরের জন্য কল্যাণ কামনা করাও এর অংশ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাঁচির পর ‘আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল’ বলা শেখানো হয়েছে।
  • হাঁচিদাতা আল্লাহর প্রশংসা করলে শ্রোতা ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবে।
  • হাঁচিদাতা পরে হিদায়াত ও ভালো অবস্থার জন্য পাল্টা দোয়া করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন