৩৮/১৫. অধ্যায়ঃ

মু’মিনকে গালি দেয়া ফাসিক্বী (পাপ)

মুসলিমকে গালি দেওয়া ফাসিকি ও লড়াই কুফরী কাজ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬৩৫

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ زُبَيْدٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ وَقِتَالُهُ كُفْرٌ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَمَعْنَى هَذَا الْحَدِيثِ قِتَالُهُ كُفْرٌ لَيْسَ بِهِ كُفْرًا مِثْلَ الاِرْتِدَادِ عَنِ الإِسْلاَمِ وَالْحُجَّةُ فِي ذَلِكَ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏"‏ مَنْ قُتِلَ مُتَعَمَّدًا فَأَوْلِيَاءُ الْمَقْتُولِ بِالْخِيَارِ إِنْ شَاءُوا قَتَلُوا وَإِنْ شَاءُوا عَفَوْا ‏"‏ ‏.‏ وَلَوْ كَانَ الْقَتْلُ كُفْرًا لَوَجَبَ الْقَتْلُ وَلَمْ يَصِحَّ الْعَفْوُ وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ وَطَاوُسٍ وَعَطَاءٍ وَغَيْرِ وَاحِدٍ مِنْ أَهْلِ الْعِلْمِ قَالُوا كُفْرٌ دُونَ كُفْرٍ وَفُسُوقٌ دُونَ فُسُوقٍ ‏.‏

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তার বিরুদ্ধে লড়াই করা বা তাকে হত্যা করা কুফরি।

সহীহঃ বুখারী ও মুসলিম। ইহা ১৯৮৩ নং হাদিসের পুনরুক্তি।আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ । কোন মুসলিম তার মুসলিম ভাইকে হত্যা করা কুফ্‌রী । তবে এর দ্বারা সে মুরতাদ (কাফির) হয় না । এর দলীল নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত হাদীস “যাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয় তার উত্তরাধিকারীগণ ইচ্ছা করলে হত্যাকারীকে হত্যা ও করতে পারে, ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে” । মুরতাদ হয়ে গেলে হত্যা করা ওয়াজিব হয়ে যেত । ইবনু ‘আব্বাস, তাউস, আতা এবং আরো অনেক বিশেষজ্ঞ আলিমগণ উক্ত অভিমত ব্যক্ত করেছেন ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুসলিমকে গালি দেওয়াকে ফাসিকি এবং তার সঙ্গে লড়াই করাকে কুফর বলা হয়েছে। তবে বর্ণনার পরের ব্যাখ্যায় পরিষ্কার করা হয়েছে, এখানে কুফর বলতে ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো কুফর বোঝানো হয়নি। বরং এটি কুফরের নিচের স্তরের একটি গুরুতর কাজ। এই ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ, কারণ কঠোর শব্দ শুনে তাড়াহুড়া করে কোনো মুসলিমকে ধর্মত্যাগী বলা ঠিক নয়। একই সঙ্গে শব্দটির কঠোরতা কমিয়েও দেখা যাবে না। মুসলিমের সম্মান নষ্ট করা, গালি দেওয়া, মারামারি বা হত্যা—এসব বড় অপরাধ। হাদিসটি ভাষা ও শক্তি ব্যবহারে সীমা শেখায়। রাগের সময় থামা, অপমানজনক কথা এড়িয়ে চলা এবং বিরোধকে সহিংসতায় না নেওয়া ঈমানি দায়িত্ব। গালি ও লড়াইয়ের বিষয়ে এই বর্ণনা একদিকে কঠোর সতর্কতা দেয়, অন্যদিকে ভুল তাকফির থেকেও রক্ষা করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মুসলিমকে গালি দেওয়া ফাসিকি ও গুরুতর পাপ।
  • মুসলিমের সঙ্গে লড়াইকে হাদিসে কুফরী কাজ বলা হয়েছে।
  • এখানে কুফরকে ইসলামত্যাগের সমান বলা হয়নি।
  • কঠোর শব্দের অপব্যবহার করে কাউকে তাড়াহুড়া করে কাফির বলা যাবে না।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন