২/৮১. অধ্যায়ঃ
রুকু অবস্থায় উভয় হাত পেটের পার্শ্বদেশ হতে পৃথক রাখা
রুকুতে হাত, হাঁটু ও বাহুর ভঙ্গি: নবী صلى الله عليه وسلم-এর নামাজ
জামে‘ আত-তিরমিযী : ২৬০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৬০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، بُنْدَارٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّاسُ بْنُ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ اجْتَمَعَ أَبُو حُمَيْدٍ وَأَبُو أُسَيْدٍ وَسَهْلُ بْنُ سَعْدٍ وَمُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ فَذَكَرُوا صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ أَبُو حُمَيْدٍ أَنَا أَعْلَمُكُمْ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَكَعَ فَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ كَأَنَّهُ قَابِضٌ عَلَيْهِمَا وَوَتَّرَ يَدَيْهِ فَنَحَّاهُمَا عَنْ جَنْبَيْهِ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي حُمَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ الَّذِي اخْتَارَهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يُجَافِيَ الرَّجُلُ يَدَيْهِ عَنْ جَنْبَيْهِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ .
‘আব্বাস ইবনু সাহল হতে বর্ণিতঃ
একদা আবু হুমাইদ, আবু উসাইদ, সাহল ইবন সাঈদ ও মুহাম্মাদ ইবন মাসলামা (রাঃ) একত্র হলেন। তারা রাসূলুল্লাহ (ﷺ)-এর নামাজ সম্পর্কে একে অপরের সঙ্গে আলাপ করছিলেন। আবু হুমাইদ (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নামাজ আদায়ের নিয়ম সম্পর্কে আমি তোমাদের চেয়ে অনেক ভাল জানি। রাসূলুল্লাহ (ﷺ) রুকুর সময় দুই হাত দুই হাঁটুতে রাখলেন। তিনি হাত দুটোকে টানা তীরের মত (সোজা) রাখলেন এবং পার্শ্বদেশ হতে পৃথক (ফাঁক) করে রাখলেন।
সহীহ্। সহীহ্ আবূ দাঊদ-(৭২৩), মিশকাত-(৮০১), সিফাতুস সালাত-(১১০)।এ অনুচ্ছেদে আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ হুমাইদ-এর হাদীসটি হাসান সহীহ। বিশেষজ্ঞগণ রুকূ সাজদাহ্র সময় উভয় হাত পার্শ্বদেশ (পেট) হতে পৃথক রাখার নিয়মই অবলম্বন করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২৬০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুমাইদ রাঃ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর নামাজের পদ্ধতি সম্পর্কে বলেন, তিনি রুকুর সময় দুই হাত দুই হাঁটুতে রাখতেন। হাত দুটো যেন টানা তীরের মতো সোজা ছিল এবং বাহু পার্শ্বদেশ থেকে আলাদা ছিল। এই বর্ণনায় রুকুর ভঙ্গি বিস্তারিতভাবে এসেছে। শুধু হাঁটু ধরা নয়, হাতের টান, বাহুর অবস্থান এবং পাশ থেকে আলাদা রাখার কথাও বলা হয়েছে। তাই রুকুতে স্থিরতা ও সঠিক ভঙ্গি রাখা গুরুত্বপূর্ণ। হাদিসের ভাষা আমাদের শেখায়, নামাজের ছোট ছোট ভঙ্গিও সাহাবীরা মন দিয়ে লক্ষ্য করতেন এবং পরে মানুষকে শেখাতেন। মুসল্লির উচিত তাড়াহুড়া না করে রুকু ঠিকভাবে আদায় করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রুকুতে দুই হাত দুই হাঁটুতে রাখার বর্ণনা আছে।
- রুকুতে হাত সোজা ও টানটান রাখার কথা এসেছে।
- বাহু পাশ থেকে আলাদা রাখার বর্ণনা পাওয়া যায়।
- সাহাবীরা নবী صلى الله عليه وسلم-এর নামাজের ভঙ্গি মনোযোগ দিয়ে শিখেছেন।
