৩৬/১০. অধ্যায়ঃ

জান্নাতের পাখির বর্ণনা

হাওযে কাওসার: দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫৪২

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا الْكَوْثَرُ قَالَ ‏"‏ ذَاكَ نَهْرٌ أَعْطَانِيهِ اللَّهُ يَعْنِي فِي الْجَنَّةِ أَشَدُّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ فِيهَا طَيْرٌ أَعْنَاقُهَا كَأَعْنَاقِ الْجُزُرِ ‏"‏ ‏.‏ قَالَ عُمَرُ إِنَّ هَذِهِ لَنَاعِمَةٌ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَكَلَتُهَا أَنْعَمُ مِنْهَا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ هُوَ ابْنُ أَخِي ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ وَعَبْدُ اللَّهِ بْنُ مُسْلِمٍ قَدْ رَوَى عَنِ ابْنِ عُمَرَ وَأَنَسِ بْنِ مَالِكٍ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

হাওযে কাওসার প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলে তিনি বলেন: তা একটি ঝর্না যা আল্লাহ তা'আলা জান্নাতে আমাকে প্রদান করেছেন। এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। এতে অনেক পাখি রয়েছে যাদের ঘাড় উটের ঘাড়ের মতো উঁচু। উমর (রাঃ) বলেন, তাহলে তো এগুলা সতেজ হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেন: যারা এগুলো আহার করবে, তারা আরো সুন্দর ও সুখী হবে।

সহীহঃ মিশকাত (৫৬৪১), সহীহ (২৫১৪)।আবূ ‘ঈসা বলেন, এই হাদীসটি হাসান গারীব। মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু মুসলিম হলেন ইবনু শিহাব যুহরীর ভাইয়ের ছেলে। ‘আবদুল্লাহ ইবনু মুসলিম ইবনু ‘উমার ও আনাস ইবনু মালিক (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫৪২-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাওযে কাওসার সম্পর্কে সরাসরি প্রশ্নের উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم। তিনি বলেছেন, কাওসার হলো জান্নাতে আল্লাহর দেওয়া একটি ঝরনা বা নদী। এর পানি দুধের চেয়ে বেশি সাদা এবং মধুর চেয়ে বেশি মিষ্টি। সেখানে এমন পাখি আছে, যাদের ঘাড় উটের ঘাড়ের মতো উঁচু। উমর রাঃ পাখিগুলোর সতেজতা ও সৌন্দর্যের কথা বললে নবী صلى الله عليه وسلم জানান, যারা সেগুলো খাবে তারা আরও সুন্দর ও সুখী হবে। হাওযে কাওসারের হাদিস জান্নাতের পানীয়, খাদ্য ও আনন্দের একটি জীবন্ত ছবি দেয়। তবে এই বর্ণনা থেকে বাড়তি কিছু কল্পনা না করে, হাদিসে যে গুণগুলো স্পষ্টভাবে বলা হয়েছে, সেগুলোর ওপরই বিশ্বাস রাখা উচিত। এই নেয়ামতের কথা রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর বিশেষ সম্মান এবং জান্নাতের অপূর্ব স্বাদের কথাও মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কাওসার জান্নাতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-কে আল্লাহর দেওয়া বিশেষ নেয়ামত।
  • এর পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি বলে বর্ণিত হয়েছে।
  • জান্নাতের খাবার গ্রহণকারীরা আরও সুন্দর ও সুখী হবে—হাদিসে এমন কথাই এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন