৩৫/৬০. অধ্যায়ঃ

উট বাঁধো তারপর তাওয়াক্কুল (ভরসা) কর

হালাল খাবার, সুন্নাতের অনুসরণ ও মানুষকে নিরাপদ রাখার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৫২০

حَدَّثَنَا هَنَّادٌ، وَأَبُو زُرْعَةَ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا أَخْبَرَنَا قَبِيصَةُ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ هِلاَلِ بْنِ مِقْلاَصٍ الصَّيْرَفِيِّ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ أَكَلَ طَيِّبًا وَعَمِلَ فِي سُنَّةٍ وَأَمِنَ النَّاسُ بَوَائِقَهُ دَخَلَ الْجَنَّةَ ‏"‏ ‏.‏ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا الْيَوْمَ فِي النَّاسِ لَكَثِيرٌ ‏.‏ قَالَ ‏"‏ وَسَيَكُونُ فِي قُرُونٍ بَعْدِي ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ ‏.‏حَدَّثَنَا عَبَّاسٌ الدُّورِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، عَنْ إِسْرَائِيلَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ ‏.‏ وَسَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ عَنْ هَذَا الْحَدِيثِ، فَلَمْ يَعْرِفْهُ إِلاَّ مِنْ حَدِيثِ إِسْرَائِيلَ وَلَمْ يَعْرِفِ اسْمَ أَبِي بِشْرٍ ‏.‏

আবূ সা’ঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি হালাল খাবার খায়, সুন্নাত মুতাবিক আমল করে এবং যার উৎপীড়ন হতে মানুষ নিরাপদ থাকে, সে জান্নাতে যাবে। জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আজকাল তো এ ধরনের অনেক লোক রয়েছে। তিনি বললেনঃ আমার পরবর্তী যুগসমূহেও এমন লোক থাকবে।

যঈফ, মিশকাত- হাঃ নং-১৭৮; তা’লীকুর রাগীব- হাঃ নং- ১/৪১আবূ ‘ঈসা বলেন, এ হাদিসটি গারীব। আমরা শুধুমাত্র উল্লেখিত সূত্রে ইসরা’ঈলের রিওয়ায়াত হিসাবে এ হাদিস জেনেছি। ‘আব্বাস আদ-দূরী-ইয়াহ্‌ইয়া ইবনু আবূ বুকাইর হতে তিনি ইসরা’ঈল হতে তিনি হিলাল ইবনু মিকলাস (রহঃ) সূত্রে কাবীসার সূত্রে ইসরা’ঈল বর্ণিত হাদিসের সমার্থবোধক হাদিস বর্ণনা করেছেন। আমি মুহাম্মদ ইবনু ইসমা’ঈলকে এ হাদিস প্রসঙ্গে প্রশ্ন করলে উত্তরে বলেন যে, তিনি ইসরা’ঈলের সূত্রেই শুধুমাত্র এ হাদিস জেনেছেন। তবে তিনি আবূ বিশরের নাম প্রসঙ্গে অজ্ঞতা প্রকাশ করেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৫২০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হালাল জীবন ও নিরাপদ চরিত্র। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথমত, ব্যক্তি হালাল ও পবিত্র খাবার খায়। দ্বিতীয়ত, সে সুন্নাত অনুযায়ী আমল করে। তৃতীয়ত, তার উৎপীড়ন ও ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে। হাদিসে এমন ব্যক্তির জান্নাতে যাওয়ার কথা বলা হয়েছে। একজন ব্যক্তি জানতে চাইলে বলা হয়, সেই সময়েও এমন অনেক মানুষ আছে এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পরবর্তী যুগগুলোতেও এমন মানুষ থাকবে। এই বর্ণনা দেখায়, ভালো মুসলিম জীবন শুধু ব্যক্তিগত আমলে সীমাবদ্ধ নয়। উপার্জন ও খাবারে হালাল মানা, নবীর পথ অনুযায়ী চলা এবং অন্যের ক্ষতি না করা—সবগুলো গুণ একসঙ্গে গুরুত্বপূর্ণ। তাই নিজের ইবাদতের পাশাপাশি মানুষ আমাদের আচরণ থেকে নিরাপদ কি না, সেটিও নিয়মিত ভাবা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হালাল ও পবিত্র খাবার গ্রহণের প্রতি যত্নশীল হতে হবে।
  • আমল করার ক্ষেত্রে সুন্নাত অনুসরণের চেষ্টা করা উচিত।
  • নিজের ক্ষতি ও উৎপীড়ন থেকে মানুষকে নিরাপদ রাখতে হবে।
  • ভালো চরিত্র ব্যক্তিগত আমলের পাশাপাশি মানুষের অধিকারের সঙ্গেও যুক্ত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন