৩৫/৪৯. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলা বান্দাহর তাওবায় অত্যধিক খুশি হন

তাওবায় আল্লাহর সন্তুষ্টি: হারানো বাহনের উদাহরণ

জামে তিরমিযীহাদিস নম্বর ২৪৯৮

وَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَلَّهُ أَفْرَحُ بِتَوْبَةِ أَحَدِكُمْ مِنْ رَجُلٍ بِأَرْضٍ دَوِيَّةٍ مُهْلِكَةٍ مَعَهُ رَاحِلَتُهُ عَلَيْهَا زَادُهُ وَطَعَامُهُ وَشَرَابُهُ وَمَا يُصْلِحُهُ فَأَضَلَّهَا فَخَرَجَ فِي طَلَبِهَا حَتَّى إِذَا أَدْرَكَهُ الْمَوْتُ قَالَ أَرْجِعُ إِلَى مَكَانِي الَّذِي أَضْلَلْتُهَا فِيهِ فَأَمُوتُ فِيهِ فَرَجَعَ إِلَى مَكَانِهِ فَغَلَبَتْهُ عَيْنُهُ فَاسْتَيْقَظَ فَإِذَا رَاحِلَتُهُ عِنْدَ رَأْسِهِ عَلَيْهَا طَعَامُهُ وَشَرَابُهُ وَمَا يُصْلِحُهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَفِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَأَنَسِ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

তিনি আরো বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তা‘আলা তোমাদের কারো তাওবায় সেই ব্যক্তির চেয়েও বেশি সন্তুষ্ট হন, যে এমন এক জন-মানবশূন্য প্রান্তরে যাত্রা করেছে, যেখানে পদে পদে ভয়, আতংকজনক ও ভীতিপূর্ণ অবস্থা। তার সাথে আছে একটি সওয়ারী, এর উপর তার আহার-পানীয় ও অন্যান্য মাল-সামান। হঠাৎ জন্তুটি হারিয়ে গেল। সে তা খোঁজ করতে লাগলো। অবশেষে সে ক্ষুধা-তৃষ্ণায় মৃতপ্রায় হয়ে গেল। মনে মনে সে বললো, আমি জন্তুটি যে জায়গায় হারিয়েছি সে জায়গায় গিয়েই মৃত্যুবরণ করবো। তারপর সে পূর্বের জায়গায় ফিরে এলো এবং গভীর ঘুমে অচেতন হলো। সে জেগে উঠে দেখতে পেলো যে, তার সওয়ারীটি তার শিয়রে দাঁড়ানো এবং তার পিঠে খাবার-পানীয় ও অন্যান্য বস্তু-সামগ্রী যথাযথ আছে। (এই ব্যক্তি হারানো জন্তু ও বস্তু-সামগ্রী পেয়ে যেমন আহ্লাদিত হয়, আল্লাহ তা‘আলা তার বান্দার তাওবাতে এর চেয়েও বেশি তুষ্ট হন)।

সহীহঃ বুখারী, মুসলিম।আবূ ‘ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ। আবূ হুরাইরা, নু‘মান ইবনু বাশীর ও আনাস ইবনু মালিক (রাঃ)-এর সূত্রেও এই অনুচ্ছেদে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে হাদীস বর্ণিত আছে।

জামে তিরমিযী হাদিস ২৪৯৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাওবার প্রতি আল্লাহর সন্তুষ্টি বোঝাতে একটি জীবন্ত উদাহরণ দেওয়া হয়েছে। এক ব্যক্তি জনমানবহীন, ভয়ংকর প্রান্তরে সফর করছিল। তার বাহনের ওপর ছিল খাবার, পানি ও প্রয়োজনীয় জিনিস। হঠাৎ বাহনটি হারিয়ে গেলে সে খুঁজতে খুঁজতে ক্ষুধা ও তৃষ্ণায় মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। অবশেষে সে যেখানে বাহন হারিয়েছিল সেখানে ফিরে গিয়ে মৃত্যুর অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। জেগে দেখে, বাহনটি তার মাথার কাছে দাঁড়িয়ে আছে এবং সব খাবার-পানি অক্ষত। এমন অবস্থায় তার আনন্দ কত বড় হবে, তা সহজে বোঝা যায়। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, বান্দা তাওবা করলে আল্লাহ এর চেয়েও বেশি সন্তুষ্ট হন। হাদিসটি গুনাহের পর হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসার আশা জাগায়। সত্য তাওবা আল্লাহর কাছে প্রিয়—এই বার্তাই এখানে মূল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গুনাহের পর হতাশ না হয়ে আল্লাহর দিকে ফিরে আসা উচিত।
  • বান্দার তাওবায় আল্লাহ গভীরভাবে সন্তুষ্ট হন।
  • হারানো জীবনরক্ষাকারী বাহন ফিরে পাওয়ার আনন্দ দিয়ে তাওবার মর্যাদা বোঝানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন