৩৪/৬০. অধ্যায়ঃ
রসনা সংযত রাখা বা সংযতবাক হওয়া
জামে তিরমিযী : ২৪০৬
জামে তিরমিযীহাদিস নম্বর ২৪০৬
حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، ح وَحَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا النَّجَاةُ قَالَ " أَمْسِكْ عَلَيْكَ لِسَانَكَ وَلْيَسَعْكَ بَيْتُكَ وَابْكِ عَلَى خَطِيئَتِكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ .
উকবা ইবনু আমির (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! মুক্তির উপায় কি? তিনি বললেন: তুমি তোমার রসনা সংযত রাখ, তোমার বাসস্থান যেন তোমার জন্য প্রশস্ত হয় (অর্থাৎ তুমি তোমার বাড়িতে অবস্থান কর) এবং তোমার গুনাহের জন্য ক্রন্দন কর।
সহীহ্ , সহীহাহ্ (৮৮৮)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান।
