৩৪/৫০. অধ্যায়ঃ

যে যাকে ভালোবাসে (কেয়ামত দিবসে) সে তার সাথী হবে

নেককারদের ভালোবাসা: মানুষ থাকবে যাকে সে ভালোবাসে

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৩৮৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ جَهْوَرِيُّ الصَّوْتِ فَقَالَ يَا مُحَمَّدُ الرَّجُلُ يُحِبُّ الْقَوْمَ وَلَمَّا يَلْحَقْ بِهِمْ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الْمَرْءُ مَعَ مَنْ أَحَبَّ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمٍ، عَنْ زِرٍّ، عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ مَحْمُودٍ ‏.‏

সাফওয়ান ইবনু আসসাল (রাঃ) হতে বর্ণিতঃ

উচ্চ আওয়াজধারী জনৈক বেদুঈন এসে বলল, হে মুহাম্মদ (ﷺ)! কোন একজন ব্যক্তি একটি সম্প্রদায়কে ভালোবাসে; কিন্তু সে তাদের সাথে গিয়ে মিলিত হতে পারেনি (অর্থাৎ তাদের পর্যন্ত পৌঁছতে পারেনি)। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যে ব্যক্তি যাকে ভালোবাসে (কেয়ামত দিবসে) সে তার সাথেই অবস্থান করবে।

হাসান , আর রাওয (৩৬০)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। আহমাদ ইবনু আবদা আয-যাব্বী-হাম্মাদ ইবনু যাইদ হতে, তিনি আসিম হতে, তিনি যির ইবনু হুবাইশ হতে, তিনি সাফওয়ান ইবনু আসসাল (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে মাহমূদ বর্ণিত হাদীসের মতোই হাদীস বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৩৮৭-এর সারসংক্ষেপ

মূল বিষয়: নেককারদের ভালোবাসা। একজন বেদুঈন জানতে চেয়েছিলেন, কোনো ব্যক্তি একটি সম্প্রদায়কে ভালোবাসে কিন্তু তাদের স্তরে পৌঁছাতে বা তাদের সঙ্গে মিলিত হতে পারেনি—তার অবস্থা কী? রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সংক্ষিপ্ত উত্তরে বলেন, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গেই থাকবে। এই হাদিসে নেক মানুষ ও ভালো সম্প্রদায়ের প্রতি আন্তরিক ভালোবাসার আশা প্রকাশ পেয়েছে। কেউ হয়তো আমল, মর্যাদা বা সুযোগের দিক থেকে তাদের সমান নয়, তবুও সত্য ভালোবাসা মূল্যহীন নয়। তবে হাদিসটি নিজের কাজ ছেড়ে দেওয়ার কথা বলে না। বরং সৎ মানুষকে ভালোবাসা, তাদের পথকে সম্মান করা এবং তাদের মতো ভালো হতে চাওয়ার মানসিকতা গড়ে তোলার শিক্ষা দেয়। ভালোবাসার এই দাবি অন্তরে সম্মান, আনুগত্যের আগ্রহ ও কল্যাণের আকাঙ্ক্ষা তৈরি করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নেককারদের আন্তরিকভাবে ভালোবাসা মূল্যবান।
  • আমলে তাদের স্তরে না পৌঁছালেও তাদের সঙ্গের আশা রাখা যায়।
  • মানুষের ভালোবাসা তার অন্তরের দিক ও পছন্দ প্রকাশ করে।
  • সৎ মানুষকে ভালোবাসা তাদের ভালো পথ অনুসরণের আগ্রহ বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন