৩৪/৩১. অধ্যায়ঃ
দান-খায়রাত ও ভোগ-ব্যবহারকৃত সম্পদ
জামে তিরমিযী : ২৩৪২
জামে তিরমিযীহাদিস নম্বর ২৩৪২
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَقُولُ : (أَلْهَاكُمُ التَّكَاثُرُ ) قَالَ " يَقُولُ ابْنُ آدَمَ مَالِي مَالِي وَهَلْ لَكَ مِنْ مَالِكَ إِلاَّ مَا تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ أَوْ أَكَلْتَ فَأَفْنَيْتَ أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
মুতাররিফ (রাহঃ) হতে বর্ণিতঃ
তার বাবার সূত্রে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলেন। তখন তিনি বলছিলেন : “সম্পদের প্রাচুর্যের মোহ তোমাদেরকে (আল্লাহ হতে) উদাসীন করে ফেলেছে” (সূরা : তাকাসুর-১)। তিনি আরো বললেনঃ মানুষ বলে, আমার মাল, আমার সম্পদ। কিন্তু তুমি দান-খয়রাত করে যা (আল্লাহর খাতায়) জমা রেখেছ, খেয়ে যা শেষ করেছ এবং পরিধান করে যা পুরানো করেছ এগুলো ব্যতীত তোমার সম্পদ বলতে আর কিছু নেই।
সহীহ্ , মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
