২/৫৬. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ: তোমাদের মধ্যকার বুদ্ধিমান ও জ্ঞানীরা আমাদের নিকটে দাঁড়াবে

ইমামের কাছে দাঁড়ানো ও মসজিদের আদব

জামে তিরমিযীহাদিস নম্বর ২২৮

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي مَعْشَرٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لِيَلِيَنِي مِنْكُمْ أُولُو الأَحْلاَمِ وَالنُّهَى ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ وَلاَ تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ وَإِيَّاكُمْ وَهَيْشَاتِ الأَسْوَاقِ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ وَأَبِي مَسْعُودٍ وَأَبِي سَعِيدٍ وَالْبَرَاءِ وَأَنَسٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يُعْجِبُهُ أَنْ يَلِيَهُ الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ لِيَحْفَظُوا عَنْهُ ‏.‏ قَالَ وَخَالِدٌ الْحَذَّاءُ هُوَ خَالِدُ بْنُ مِهْرَانَ يُكْنَى أَبَا الْمُنَازِلِ ‏.‏ قَالَ وَسَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ يَقُولُ يُقَالُ إِنَّ خَالِدًا الْحَذَّاءَ مَا حَذَا نَعْلاً قَطُّ إِنَّمَا كَانَ يَجْلِسُ إِلَى حَذَّاءٍ فَنُسِبَ إِلَيْهِ ‏.‏ قَالَ وَأَبُو مَعْشَرٍ اسْمُهُ زِيَادُ بْنُ كُلَيْبٍ ‏.‏

আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ তোমাদের মধ্যে যারা বয়স্ক ও বুদ্ধিমান তারা যেন আমার নিকটে দাঁড়ায়; অতঃপর যারা (উভয় গুণে) এদের নিকটবর্তী; অতঃপর যারা এদের নিকটবর্তী। আঁকাবাঁকা (কাতারে) দাঁড়িও না, তাতে তোমাদের অন্তরসমূহ আলাদা হয়ে যাবে। সাবধান! মসজিদকে বাজারে পরিণত করো না (হৈ চৈ করে)।

সহীহ্‌। সহীহ্‌ আবূ দাঊদ-(৬৭৯), মুসলিম।এ অনুচ্ছেদে উবাই ইবনু কা’ব, আবূ মাসঊদ, আবূ সা’ঈদ, বারাআ ও আনাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু মাসঊদের হাদীসটি হাসান সহীহ গারীব।বর্ণিত আছে যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মুহাজির ও আনসারদের নিজের নিকট দাঁড়ানোকে পছন্দ করতেন। উদ্দেশ্য ছিল তাঁর নিকট হতে তারা (নামাযের নিয়ম কানুন সঠিকভাবে) শিখে নেবে।খালিদ আল-হায্‌যা তিনি হলেন, খালিদ ইবনু মিহরান, উপনাম আবুল মানাযিল। তিরমিযী বলেনঃ আমি মুহাম্মাদ ইবনু ইসমাঈলকে বলতে শুনেছি, বলা হয়ে থাকে যে, খালিদ আল-হায্‌যা কখনো জুতা পরিধান করেননি। হায্‌যা’র নিকট বসতেন বলে তাকে হায্‌যা বলা হয়। আবূ মা’শার-এর নাম যিয়াদ ইবনু কুলাইব ।

জামে তিরমিযী হাদিস ২২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে জামাতে সালাতের কাতার ও মসজিদের আদব নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, বয়স্ক ও বুদ্ধিমান লোকেরা যেন তাঁর নিকটে দাঁড়ায়; তারপর যারা তাদের কাছাকাছি, তারপর যারা তাদের কাছাকাছি। এরপর তিনি আঁকাবাঁকা কাতারে দাঁড়াতে নিষেধ করেছেন এবং বলেছেন, এতে অন্তরগুলো আলাদা হয়ে যাবে। শেষে সতর্ক করেছেন, মসজিদকে বাজারের মতো হইচইয়ের জায়গা বানিও না। এই হাদিসে সালাতের শৃঙ্খলা, ইমামের কাছে যোগ্য লোকদের অবস্থান এবং মসজিদের শান্ত পরিবেশ—সবই একসাথে শেখানো হয়েছে। মসজিদ ইবাদতের জায়গা, তাই সেখানে কথা, শব্দ ও আচরণে সংযম থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বয়স্ক ও বুদ্ধিমানরা ইমামের কাছে দাঁড়ালে কাতারে শৃঙ্খলা থাকে।
  • আঁকাবাঁকা কাতার অন্তরের দূরত্বের কারণ হতে পারে।
  • মসজিদে বাজারের মতো হইচই করা উচিত নয়।
  • জামাতে সালাত আদব ও শৃঙ্খলার সাথে আদায় করতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন