৩২/২. অধ্যায়ঃ

নুবুওয়াতের ধারা সমাপ্ত হয়ে গেছে এবং সুসংবাদ প্রদানের ধারা অব্যাহত আছে

নবুওয়াতের সমাপ্তি ও মুবাশশিরাত সম্পর্কে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৭২

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ يَعْنِي ابْنَ زِيَادٍ، حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ فُلْفُلٍ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الرِّسَالَةَ وَالنُّبُوَّةَ قَدِ انْقَطَعَتْ فَلاَ رَسُولَ بَعْدِي وَلاَ نَبِيَّ ‏"‏ ‏.‏ قَالَ فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ فَقَالَ ‏"‏ لَكِنِ الْمُبَشِّرَاتُ ‏"‏ ‏.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ ‏"‏ رُؤْيَا الْمُسْلِمِ وَهِيَ جُزْءٌ مِنْ أَجْزَاءِ النُّبُوَّةِ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَحُذَيْفَةَ بْنِ أَسِيدٍ وَابْنِ عَبَّاسٍ وَأُمِّ كُرْزٍ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْمُخْتَارِ بْنِ فُلْفُلٍ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রিসালাত ও নবুওয়াতের ধারাবাহিকতা অবশ্যই সমাপ্ত হয়ে গেছে। অতএব, আমার পরে আর কোন রাসূলও প্রেরিত হবে না এবং নবীও আসবে না। বর্ণনাকারী বলেন, বিষয়টি জনগণের নিকট কঠিন মনে হলো। তারপর তিনি বললেন: তবে মুবাশশিরাত অব্যাহত থাকবে। সাহাবীগণ প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! মুবাশশিরাত কি? তিনি বললেন, মুসলমানের স্বপ্ন। আর তা নবুওয়াতের অংশসমূহের একটি অংশ।

সনদ সহীহ।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা, হুযাইফা ইবনু আসীদ, ইবনু আব্বাস উম্মু কুরয ও আবূ আসীদ (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সিহীহ, তবে এ সূত্রে মূখতার ইবনু ফুলফুলের রিওয়ায়াত হিসাবে গরিব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো নবুওয়াতের সমাপ্তি ও সৎ স্বপ্ন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, রিসালাত ও নবুওয়াতের ধারাবাহিকতা শেষ হয়েছে। তাঁর পরে আর কোনো রাসূল বা নবী আসবে না। কথাটি শুনে মানুষের মনে ভার লাগল। তখন তিনি বললেন, তবে মুবাশশিরাত থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মুবাশশিরাত কী? তিনি বললেন, মুসলমানের স্বপ্ন; এটি নবুওয়াতের অংশসমূহের একটি অংশ। এই হাদিসে একদিকে নবুওয়াত শেষ হওয়ার বিষয়টি স্পষ্ট, অন্যদিকে সৎ স্বপ্নকে সুসংবাদের একটি মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে স্বপ্ন কখনো নতুন শরীয়ত বা নবুওয়াত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর পরে আর কোনো নবী বা রাসূল নেই।
  • মুসলমানের সৎ স্বপ্ন মুবাশশিরাত হিসেবে উল্লেখিত।
  • সৎ স্বপ্ন নবুওয়াতের একটি অংশ, তবে নতুন নবুওয়াত নয়।
  • আকীদার বিষয়ে নবীজির স্পষ্ট কথা আঁকড়ে ধরা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন