৩১/৭৭. অধ্যায়ঃ

উত্তম শাসক ও নিকৃষ্ট শাসক

উত্তম শাসক ও নিকৃষ্ট শাসক সম্পর্কে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَلاَ أُخْبِرُكُمْ بِخِيَارِ أُمَرَائِكُمْ وَشِرَارِهِمْ خِيَارُهُمُ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَتَدْعُونَ لَهُمْ وَيَدْعُونَ لَكُمْ وَشِرَارُ أُمَرَائِكُمُ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ مُحَمَّدِ بْنِ أَبِي حُمَيْدٍ ‏.‏ وَمُحَمَّدٌ يُضَعَّفُ مِنْ قِبَلِ حِفْظِهِ ‏.‏

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ আমি তোমাদেরকে উত্তম শাসক (নেতা) ও নিকৃষ্ট শাসকদের ব্যাপারে জানিয়ে দিব না? উত্তম শাসক হচ্ছে তারাই যাকে তোমরা ভালোবাস এবং তারাও তোমাদেরকে ভালোবাসে, আর তোমরা তাদের জন্য দোয়া কর এবং তারাও তোমাদের জন্য দোয়া করে। নিকৃষ্ট শাসক হচ্ছে তারাই যাকে তোমরা ঘৃণা কর এবং তারাও তোমাদেরকে ঘৃণা করে আর তোমরা তাদেরকে অভিশাপ প্রদান কর এবং তারাও তোমাদেরকে অভিশাপ প্রদান করে।

সহীহ্, সহীহাহ্ (৯০৭), মুসলিম প্রশ্নের উল্লেখ ব্যতীত।আবু ঈসা বলেন, এ সূত্রে হাদীসটি গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র মুহাম্মাদ ইবনু হুমাইদের বর্ণনায় জেনেছি। আর মুহাম্মাদ তার স্মৃতিশক্তির দুর্বলতার কারণে সমালোচিত।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো নেতৃত্ব। নবী (صلى الله عليه وسلم) উত্তম ও নিকৃষ্ট শাসকের পরিচয় দিয়েছেন। উত্তম শাসক তারা, যাদের জনগণ ভালোবাসে এবং তারাও জনগণকে ভালোবাসে। জনগণ তাদের জন্য দোয়া করে, তারাও জনগণের জন্য দোয়া করে। আর নিকৃষ্ট শাসক তারা, যাদের জনগণ ঘৃণা করে এবং তারাও জনগণকে ঘৃণা করে। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে অভিশাপের সম্পর্ক তৈরি হয়। হাদিসটি নেতৃত্বকে শুধু ক্ষমতা হিসেবে দেখায় না; এখানে পারস্পরিক ভালোবাসা, দোয়া এবং জনকল্যাণের সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে। একজন নেতার সঙ্গে মানুষের সম্পর্ক কেমন, সেটিও নেতৃত্বের মান বোঝার একটি বড় চিহ্ন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভালো নেতৃত্বে শাসক ও জনগণের মধ্যে ভালোবাসা থাকে।
  • জনগণের জন্য দোয়া করা উত্তম নেতার গুণ।
  • ঘৃণা ও অভিশাপের সম্পর্ক নিকৃষ্ট নেতৃত্বের লক্ষণ।
  • নেতৃত্বের মান মানুষের সঙ্গে আচরণে প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন