৩১/৭৬. অধ্যায়ঃ

উত্তম লোক ও নিকৃষ্ট লোক

উত্তম মানুষ কে: কল্যাণ ও নিরাপত্তা নিয়ে হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৬৩

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنِ الْعَلاَءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَقَفَ عَلَى أُنَاسٍ جُلُوسٍ فَقَالَ ‏"‏ أَلاَ أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ ‏"‏ ‏.‏ قَالَ فَسَكَتُوا فَقَالَ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ فَقَالَ رَجُلٌ بَلَى يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا ‏.‏ قَالَ ‏"‏ خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ وَشَرُّكُمْ مَنْ لاَ يُرْجَى خَيْرُهُ وَلاَ يُؤْمَنُ شَرُّهُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

এক সময় রাসূলুল্লাহ (ﷺ) বসে থাকা কয়েকজন লোকের পাশে এসে দাঁড়িয়ে বললেন: তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কে এবং সবচাইতে নিকৃষ্ট কে তা কি আমি তোমাদেরকে জানিয়ে দিব না? বর্ণনাকারী বলেন, সকলেই চুপ করে রইল। তারপর তিনি ঐ কথা তিনবার জিজ্ঞেস করেন। তারপর এক ব্যক্তি বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাদেরকে জানিয়ে দিন যে, আমাদের মধ্যে কে সর্বাধিক উত্তম এবং কে সর্বাধিক নিকৃষ্ট। তিনি বললেন: সেই লোক তোমাদের মধ্যে সবচাইতে উত্তম যার নিকট কল্যাণ কামনা করা যায় এবং যার ক্ষতি হতে মুক্ত থাকা যায়। আর সেই লোক তোমাদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যার নিকট কল্যাণের আশা করা যায় না এবং যার ক্ষতি হতেও নিরাপদ থাকা যায় না।

সহীহ্, মিশকাত (৪৯৯৩)।আবু ঈসা বলেন, এ হাদীসটি সহীহ্।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো উত্তম চরিত্র। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) কয়েকজন বসে থাকা মানুষের কাছে এসে জিজ্ঞেস করলেন, তিনি কি তাদের মধ্যে উত্তম ও নিকৃষ্ট মানুষ সম্পর্কে জানাবেন? সবাই চুপ ছিল। তিনি তিনবার বলার পর একজন জানতে চাইলেন। তখন নবীজি বললেন, উত্তম মানুষ হলো সে, যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় এবং যার ক্ষতি থেকে মানুষ নিরাপদ থাকে। আর নিকৃষ্ট মানুষ হলো সে, যার কাছ থেকে কল্যাণ আশা করা যায় না এবং যার ক্ষতি থেকেও মানুষ নিরাপদ নয়। এই হাদিসে ভালো মানুষ হওয়ার সহজ মানদণ্ড দেওয়া হয়েছে: মানুষের জন্য উপকারী হওয়া এবং কাউকে কষ্ট না দেওয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উত্তম মানুষের পরিচয় তার কল্যাণকর আচরণে প্রকাশ পায়।
  • মানুষকে নিজের ক্ষতি থেকে নিরাপদ রাখা বড় গুণ।
  • শুধু ভালো কথা নয়, বাস্তব আচরণও গুরুত্বপূর্ণ।
  • যার থেকে ভালো আশা করা যায় না, সে নিজের চরিত্র নিয়ে চিন্তা করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন