৩১/৭০. অধ্যায়ঃ

রাসুল (ﷺ) এর প্রতি মিথ্যা আরোপকারী জাহান্নামী

সৎকাজের আদেশ ও নবীজির নামে মিথ্যা বলার ভয়াবহতা

জামে তিরমিযীহাদিস নম্বর ২২৫৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ إِنَّكُمْ مَنْصُورُونَ وَمُصِيبُونَ وَمَفْتُوحٌ لَكُمْ فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَتَّقِ اللَّهَ وَلْيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَلْيَنْهَ عَنِ الْمُنْكَرِ وَمَنْ كَذَبَ عَلَىَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা অবশ্যই সাহায্যপ্রাপ্ত হবে, বিপদগ্রস্তও হবে এবং তোমাদের মাধ্যমে অনেক জায়গা বিজিতও হবে। তোমাদের মধ্যে কেউ যদি সেই যুগ পায় তাহলে সে যেন আল্লাহকে ভয় করে এবং সৎকাজের আদেশ দেয় ও অসৎ কাজে বাধা প্রদান করে। আর যে লোক ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যারোপ করে সে যেন জাহান্নামেই তার থাকার জায়গা তৈরি করে নেয়।

সহীহ্ সহীহাহ্ (১৩৮৩), দেখুন হাদীস নং (২৮০৯)।আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।

জামে তিরমিযী হাদিস ২২৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় দায়িত্ব ও সতর্কতা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মুসলিমরা সাহায্যপ্রাপ্ত হবে, বিপদে পড়বে এবং তাদের মাধ্যমে বহু জায়গা বিজিত হবে। যে সে সময় পাবে, সে যেন আল্লাহকে ভয় করে, সৎকাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। এরপর তিনি কঠোরভাবে সতর্ক করেছেন—যে ইচ্ছাকৃতভাবে তাঁর উপর মিথ্যা আরোপ করে, সে যেন জাহান্নামে নিজের জায়গা তৈরি করে নেয়। হাদিসটি ক্ষমতা, বিজয় ও সুযোগের সময়ে নৈতিক দায়িত্ব ভুলে না যাওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সুযোগ ও বিজয়ের সময়ও আল্লাহভীতি দরকার।
  • সৎকাজের আদেশ ও মন্দ কাজ থেকে বাধা দেওয়া গুরুত্বপূর্ণ।
  • নবীজির নামে ইচ্ছাকৃত মিথ্যা বলা ভয়াবহ অপরাধ।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন