৩১/৬৯. অধ্যায়ঃ

(তিন প্রকার কাজের জন্য তিন ধরনের ফল)

শিকার, কঠোরতা ও রাজদরবারের ফিতনা: হাদিসের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২২৫৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي مُوسَى، عَنْ وَهْبِ بْنِ مُنَبِّهٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ سَكَنَ الْبَادِيَةَ جَفَا وَمَنِ اتَّبَعَ الصَّيْدَ غَفَلَ وَمَنْ أَتَى أَبْوَابَ السَّلاَطِينِ افْتُتِنَ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ عَبَّاسٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ الثَّوْرِيِّ ‏.‏

ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ গ্রামে বসবাসকারী ব্যক্তি হয় কঠোর প্রকৃতির। শিকারের পিছনে লেগে থাকা ব্যক্তি হয় অসচেতন। আর রাজ-দরবারে গমনকারী ব্যক্তি বিপদে জড়িয়ে যায়।

সহীহ্, মিশকাত তাহকীক ছানী (৩৭০১), সহীহ্ আবূ দাঊদ (২৫৪৭)।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান সহীহ্ এবং ইবনু আব্বাস (রাঃ) এর রিওয়ায়াত হিসাব গারীব। আমরা এ হাদীসটি শুধুমাত্র সুফিয়ান সাওরীর সূত্রেই জেনেছি।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২২৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ফিতনা ও অসচেতনতা থেকে সতর্কতা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি গ্রামে বসবাস করে সে কঠোর প্রকৃতির হয়; যে শিকারের পেছনে লেগে থাকে সে অসচেতন হয়; আর যে রাজদরবারে যায় সে বিপদে জড়িয়ে যায়। এখানে সব মানুষের উপর একই রায় নয়, বরং কিছু পরিবেশ ও অভ্যাসের প্রভাবের দিকে সতর্ক করা হয়েছে। বেশি ব্যস্ততা, ক্ষমতার কাছাকাছি থাকা বা শুধু বিনোদনের পেছনে পড়ে থাকা মানুষকে দ্বীন ও দায়িত্ব থেকে দূরে নিতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিবেশ মানুষের স্বভাবের উপর প্রভাব ফেলতে পারে।
  • শিকারে অতিরিক্ত মগ্নতা অসচেতনতা আনতে পারে।
  • ক্ষমতাবানদের দরবারে যাওয়া ফিতনার কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন