২/৫৩. অধ্যায়ঃ
ফজর ও ইশার নামাজ জামাতে আদায়ের ফজিলত
জামে তিরমিযী : ২২২
জামে তিরমিযীহাদিস নম্বর ২২২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جُنْدَبِ بْنِ سُفْيَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَلَّى الصُّبْحَ فَهُوَ فِي ذِمَّةِ اللَّهِ فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ " . قَالَ أَبُو عِيسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জুনদাব ইবনু সুফিয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। অতএব তোমরা আল্লাহ তা’আলার হিফাজতকে চূর্ণ করো না, তুচ্ছ মনে করো না।
সহীহ। তালীকুর রাগীব-(১/১৪১, ১৬৩), মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
