৩১/৩০. অধ্যায়ঃ

অনতিবিলম্বেই অন্ধকার রাতের টুকরার ন্যায় বিপর্যয় দেখা দিবে

শেষ যুগের অন্ধকার ফিতনা ও ঈমান রক্ষার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৯৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ تَكُونُ بَيْنَ يَدَىِ السَّاعَةِ فِتَنٌ كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ أَقْوَامٌ دِينَهُمْ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَجُنْدَبٍ وَالنُّعْمَانِ بْنِ بَشِيرٍ وَأَبِي مُوسَى ‏.‏ وَهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেয়ামতের নিকটতম সময়ে অন্ধকার রাতের টুকরার মতো বিপর্যয়ের আত্মপ্রকাশ ঘটবে। তখন যে লোক সকাল বেলায় মু’মিন থাকবে সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে। আর যে লোক সন্ধ্যা বেলায় মু’মিন থাকবে সকালে সে কাফির হয়ে যাবে। একদল লোক দুনিয়াবী স্বার্থের বিনিময়ে তাদের ধর্ম বিক্রয় করবে।

হাসান সহীহ্, সহীহাহ (৭৫৮,৮১০)।আবূ ঈসা বলেন, আবূ হুরাইরা, জুনদাব, নু’মান ইবনু বাশীর ও আবূ মূসা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি উক্ত সূত্রে গারীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে কেয়ামতের নিকটবর্তী সময়ের ফিতনার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা প্রকাশ পাবে। তখন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফির হয়ে যাবে; আবার সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফির হবে। একদল লোক দুনিয়াবি স্বার্থের বিনিময়ে তাদের ধর্ম বিক্রি করবে। হাদিসের বার্তা খুব পরিষ্কার: ফিতনার সময় ঈমান ধরে রাখা কঠিন হতে পারে। তাই দুনিয়ার লাভের চেয়ে দ্বীনকে বড় রাখা এবং নিজের বিশ্বাসকে রক্ষা করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শেষ যুগে ফিতনা খুব অন্ধকার ও বিভ্রান্তিকর হতে পারে।
  • ঈমান রক্ষার জন্য সতর্ক থাকা দরকার।
  • দুনিয়ার স্বার্থের জন্য দ্বীন বিক্রি করা বিপজ্জনক।
  • ফিতনার সময় নিজের কথা, কাজ ও অবস্থান ভেবে নেওয়া জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন