৩১/৩. অধ্যায়ঃ

এক মুসলমানকে অপর মুসলমানের ভীতি প্রদর্শন করা বৈধ নয়

ঠাট্টা করেও অন্যের জিনিস নেওয়া নিষেধ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৬০

حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ السَّائِبِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَأْخُذْ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ لاَعِبًا أَوْ جَادًّا فَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا إِلَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَسُلَيْمَانَ بْنِ صُرَدَ وَجَعْدَةَ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ ابْنِ أَبِي ذِئْبٍ ‏.‏ وَالسَّائِبُ بْنُ يَزِيدَ لَهُ صُحْبَةٌ قَدْ سَمِعَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَحَادِيثَ وَهُوَ غُلاَمٌ وَقُبِضَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ سَبْعِ سِنِينَ وَوَالِدُهُ يَزِيدُ بْنُ السَّائِبِ لَهُ أَحَادِيثُ هُوَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالسَّائِبُ بْنُ يَزِيدَ هُوَ ابْنُ أُخْتِ نَمِرٍ

সাইব ইবনু ইয়াযীদ (রাঃ) হতে তার বাবার সূত্রে তার দাদা হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কোন ব্যক্তি তার ভাইয়ের লাঠিতে ঠাট্টাস্বরূপ বা প্রকৃতই যেন হাত না দেয়। যদি কোন ব্যক্তি তার ভাইয়ের লাঠি নিয়ে যায় তাহলে সে যেন তাকে তা ফেরত দেয়।

সহীহ্, লিগাইরিহি, সহীহাহ (৯২১)।আবূ ঈসা বলেন, ইবনু উমার, সুলাইমান ইবনু সুরাদ, জা’দাহ ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান গারীব। এ বিষয়ে আমাদের ইবনু আবী যিবের বর্ণনা ব্যতীত আর কিছুই জানা নেই। সাইব ইবনু ইয়াযীদ (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাহচার্য্য পেয়েছেন। তিনি নাবালেগ থাকাকালীন সময়ে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট হতে অনেক হাদীস শুনেছেন। সাইব (রাঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর মৃত্যুকালে সাত বছরের বালক ছিলেন। তার বাবা ইয়াযীদ ইবনুস সাইব (রাঃ) ছিলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর অন্যতম সাহাবী। তিনি কয়েকটি হাদীস রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট হতে বর্ণনা করেছেন। তিনি ছিলেন নামিরের বোনের ছেলে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৬০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় অন্যের সম্পদের অধিকার এবং ঠাট্টার সীমা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ যেন তার ভাইয়ের লাঠি মজা করে বা সত্যিকারভাবে না নেয়। কেউ নিয়ে ফেললে তাকে সেই লাঠি মালিকের কাছে ফিরিয়ে দিতে হবে। এখানে লাঠির কথা বলা হলেও হাদিসের সরাসরি শিক্ষা হলো, অন্যের জিনিস তার অনুমতি ছাড়া নেওয়াকে হালকা বিনোদন মনে করা ঠিক নয়। যে ব্যক্তি জিনিসটি হারিয়েছে বা খুঁজে পাচ্ছে না, সে দুশ্চিন্তা, ভয় বা কষ্ট পেতে পারে। গ্রহণকারী মজা করলেও মালিকের কাছে ঘটনাটি মজার নাও হতে পারে। তাই বন্ধুত্বের নামেও অন্যের সম্পদ নিয়ে বিরক্তি সৃষ্টি করা উচিত নয়। ভুল করে বা মজা করে কিছু নিয়ে ফেললে দেরি না করে তা যথাযথ মালিককে ফেরত দিতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মজা বা সত্যি—কোনো অবস্থাতেই অনুমতি ছাড়া অন্যের জিনিস নেওয়া উচিত নয়।
  • ঠাট্টার কারণে অন্য মানুষকে দুশ্চিন্তা বা কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।
  • অন্যের জিনিস নিয়ে ফেললে তা দ্রুত মালিককে ফেরত দিতে হবে।
  • ছোট ও কম দামের জিনিসের ক্ষেত্রেও মালিকের অধিকার সম্মান করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন