২/৪৯. অধ্যায়ঃ
জামাতে নামাজ আদায়ের ফজিলত
জামাআতের নামাজের ফজিলত: একাকী নামাজের চেয়ে সাতাশ গুণ মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ২১৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১৫
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " صَلاَةُ الْجَمَاعَةِ تَفْضُلُ عَلَى صَلاَةِ الرَّجُلِ وَحْدَهُ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَأُبَىِّ بْنِ كَعْبٍ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَأَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسِ بْنِ مَالِكٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهَكَذَا رَوَى نَافِعٌ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " تَفْضُلُ صَلاَةُ الْجَمِيعِ عَلَى صَلاَةِ الرَّجُلِ وَحْدَهُ بِسَبْعٍ وَعِشْرِينَ دَرَجَةً " . قَالَ أَبُو عِيسَى وَعَامَّةُ مَنْ رَوَى عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّمَا قَالُوا " خَمْسٍ وَعِشْرِينَ " . إِلاَّ ابْنَ عُمَرَ فَإِنَّهُ قَالَ " بِسَبْعٍ وَعِشْرِينَ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তির একাকী আদায়কৃত সালাতের উপর জামাআতে আদায়কৃত সালাতের সাতাশ গুণ বেশি মর্যাদা রয়েছে।
সহীহ। ইবনু মাজাহ-(৭৮৯), বুখারী ও মুসলিম।এ অনুচ্ছেদে ইবনু মাসঊদ, উবাই ইবনু কা’ব, মুআয ইবনু জাবাল, আবূ সাঈদ, আবূ হুরায়রা ও আনাস ইবনু মালিক (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু উমারের হাদীসটি হাসান সহীহ।একইভাবে নাফি হতে ইবনু ‘উমার (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হতে একই অর্থের অপর একটি হাদীস বর্ণিত হয়েছে। তাতে আছেঃ “জামা’আতের নামায একাকি নামাযের তুলনায় সাতাশ গুন বেশি মর্যাদা রাখে।’’এ সম্পর্কিত অন্যান্য সব বর্ণনায়ই পঁচিশ গুনের কথা উল্লেখ রয়েছে, শুধু ইবনু উমারের বর্ণনায় সাতাশ গুনের কথা উল্লেখ আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জামাআতে আদায় করা সালাত একাকী আদায়কৃত সালাতের উপর সাতাশ গুণ বেশি মর্যাদা রাখে। এখানে মূল শিক্ষা হলো জামাআতের নামাজের ফজিলত। একজন মানুষ একা নামাজ পড়লে তার নামাজ হয়, কিন্তু জামাআতের সঙ্গে পড়লে সে মসজিদ, মুসলিম সমাজ, কাতার ও ইমামের অনুসরণের মধ্যে যুক্ত হয়। বর্ণনার শেষে ইমাম তিরমিযী উল্লেখ করেছেন, অনেক বর্ণনায় পঁচিশ গুণ এসেছে, আর ইবনু উমর (রাঃ)-এর বর্ণনায় সাতাশ গুণ। তাই সংখ্যার পার্থক্য নিয়ে ঝগড়া নয়; বরং মূল শিক্ষা হলো জামাআতের নামাজকে গুরুত্ব দেওয়া এবং সুযোগ থাকলে একা না পড়ে জামাআতে শরিক হওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামাআতের নামাজ একাকী নামাজের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ।
- মসজিদে একসঙ্গে নামাজ মুসলিমদের মাঝে বন্ধন বাড়ায়।
- সাতাশ ও পঁচিশ—দুই বর্ণনার মূল শিক্ষা জামাআতের গুরুত্ব।
- সুযোগ থাকলে জামাআতে নামাজ পড়ার চেষ্টা করা উচিত।
