২৯/২. অধ্যায়ঃ
ওয়ালাআ-স্বত্ব বিক্রয় করা বা হিবা করা নিষেধ
ওয়ালা বিক্রি ও হিবা নিষিদ্ধ: নির্ধারিত অধিকার রক্ষার হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২১২৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২১২৬
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الْوَلاَءِ وَعَنْ هِبَتِهِ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَمَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ . وَيُرْوَى عَنْ شُعْبَةَ قَالَ لَوَدِدْتُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ دِينَارٍ حِينَ حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ أَذِنَ لِي حَتَّى كُنْتُ أَقُومُ إِلَيْهِ فَأُقَبِّلُ رَأْسَهُ . وَرَوَى يَحْيَى بْنُ سُلَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ وَهَمٌ وَهِمَ فِيهِ يَحْيَى بْنُ سُلَيْمٍ وَالصَّحِيحُ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . هَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَتَفَرَّدَ عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ بِهَذَا الْحَدِيثِ .
আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ওয়ালা-স্বত্ব বিক্রয় করতে অথবা হিবা করতে রাসূলুল্লাহ (ﷺ) বারণ করেছেন।
সহীহ, ইবনু মা-জাহ (২৭৪৭, ২৭৪৮), বুখারী মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। আমরা শুধুমাত্র আবদুল্লাহ ইবনু দীনারের সূত্রে ইবনু উমারের বরাতে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে এ হাদীসটি জেনেছি। তিনি ওয়ালাআ বিক্রয় বা হিবা করতে বারণ করেছেন। উপরে বর্ণিত হাদীসটি আবদুল্লাহ ইবনু দীনারের সূত্রে শুবা, সুফিয়ান সাওরী ও মালিক ইবনু আনাস (রাহঃ) বর্ণনা করেছেন। শুবা (রাহঃ) বলেন, এ হাদীসটি যখন আবদুল্লাহ ইবনু দীনার বর্ণনা করেন তখন আমি মনে মনে ইচ্ছা করছিলাম যে, তিনি সম্মতি দিলে আমি উঠে গিয়ে তার মাথায় চুমু খেতাম। এই হাদীসটি উবাইদুল্লাহ ইবনু উমার নাফি হতে, তিনি ইবনু উমার (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সূত্রে ইয়াহইয়া ইবনু সুলাইম বর্ণনা করেছেন। কিন্তু এতে বিভ্রান্তি আছে। ইয়াহইয়া ইবনু সুলাইম এতে বিভ্রান্তি ঘটিয়েছেন। সহীহ সনদ হলো উবাইদুল্লাহ ইবনু উমার আবদুল্লাহ ইবনু দীনার হতে, তিনি ইবনু উমার (রাঃ) হতে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে। উবাইদুল্লাহ ইবনু উমার হতে একাধিক বর্ণনাকারী একইরকম বর্ণনা করেছেন। আবূ ঈসা বলেন, এ হাদীসটি আবদুল্লাহ ইবনু দীনার এককভাবে বর্ণনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২১২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওয়ালা-স্বত্ব বিক্রি করা এবং হিবা করে দেওয়া—দুইটিই নিষেধ করা হয়েছে। ওয়ালা সাধারণ কোনো পণ্য নয়, যাকে ইচ্ছামতো বাজারে বিক্রি করা যাবে বা উপহার হিসেবে অন্যের হাতে তুলে দেওয়া যাবে। এটি মুক্তিদাতার সঙ্গে মুক্ত ব্যক্তির একটি নির্ধারিত শরয়ি সম্পর্ক ও অধিকার। তাই অর্থের বিনিময়, পারিবারিক সুবিধা বা ব্যক্তিগত সমঝোতার মাধ্যমে এই সম্পর্ক বদলানোর সুযোগ নেই। হাদিসটি শেখায়, সব অধিকার হস্তান্তরযোগ্য নয়। কিছু অধিকার আল্লাহর বিধান অনুযায়ী নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যুক্ত থাকে। এ কারণে ওয়ালাকে সম্পদের মতো ব্যবহার করা ভুল। লেনদেনে অংশ নেওয়ার আগে কোন বিষয় কেনাবেচার যোগ্য এবং কোনটি নির্ধারিত অধিকার—তা বুঝতে হবে। এতে অন্যায় দাবি, ভবিষ্যৎ বিরোধ এবং অধিকার নিয়ে বিভ্রান্তি কমে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়ালা কোনো সাধারণ বিক্রয়যোগ্য সম্পদ নয়।
- ওয়ালা-স্বত্ব কাউকে উপহার হিসেবেও হস্তান্তর করা যাবে না।
- শরিয়ত নির্ধারিত কিছু অধিকার ব্যক্তিগত চুক্তিতে বদলানো যায় না।
- লেনদেনের আগে অধিকারটির প্রকৃতি জানা জরুরি।
