২৭/৪. অধ্যায়ঃ

ঔরসজাত মেয়ের সাথে নাতনীর মীরাস

মেয়ে, নাতনি ও বোনের মিরাস: সঠিক বণ্টনের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯৩

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنْ هُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى أَبِي مُوسَى وَسَلْمَانَ بْنِ رَبِيعَةَ فَسَأَلَهُمَا عَنْ الاِبْنَةِ، وَابْنَةِ الاِبْنِ، وَأُخْتٍ، لأَبٍ وَأُمٍّ فَقَالاَ لِلاِبْنَةِ النِّصْفُ وَلِلأُخْتِ مِنَ الأَبِ وَالأُمِّ مَا بَقِيَ ‏.‏ وَقَالاَ لَهُ انْطَلِقْ إِلَى عَبْدِ اللَّهِ فَاسْأَلْهُ فَإِنَّهُ سَيُتَابِعُنَا ‏.‏ فَأَتَى عَبْدَ اللَّهِ فَذَكَرَ ذَلِكَ لَهُ وَأَخْبَرَهُ بِمَا قَالاَ قَالَ عَبْدُ اللَّهِ قَدْ ضَلَلْتُ إِذًا وَمَا أَنَا مِنَ الْمُهْتَدِينَ وَلَكِنْ أَقْضِي فِيهِمَا كَمَا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِلاِبْنَةِ النِّصْفُ وَلاِبْنَةِ الاِبْنِ السُّدُسُ تَكْمِلَةَ الثُّلُثَيْنِ وَلِلأُخْتِ مَا بَقِيَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَأَبُو قَيْسٍ الأَوْدِيُّ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَرْوَانَ الْكُوفِيُّ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي قَيْسٍ ‏.‏

হুযাইল ইবনু শুরাহ্বীল (রাহ) হতে বর্ণিতঃ

আবু মূসা (রাঃ) ও সালমান ইবন রাবীআ (রাঃ)-এর নিকট একজন লোক এসে তাদের কাছে মেয়ে, নাতনি ও সহোদরা বোনের মীরাসের ব্যাপারে প্রশ্ন করে। তারা দুজনেই বললেন, মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি এবং সহোদর বোন পাবে বাকী অংশ। তারা আরো বললেন, তুমি আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর কাছে যাও এবং তাকে প্রশ্ন কর। তিনিও আমাদেরই অনুসরণ করবেন।লোকটি আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-এর নিকট এসে তাকে ঘটনা বলে এবং তারা দুজনে যা বলেছেন তাও তাকে অবহিত করায়।আবদুল্লাহ (রাঃ) বললেন, আমি যদি তাদের দুজনের অনুসরণ করি তাহলে পথভ্রষ্ট হব এবং সঠিক পথে অটুট থাকতে পারব না। আমি এ বিষয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর অনুরূপ ফায়সালাই প্রদান করব। মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি এবং নাতনি পাবে এক-ষষ্ঠাংশ সম্পত্তি। এভাবে দুজনের অংশ একত্রে দুই-তৃতীয়াংশ পূর্ণ হবে। বাকী সম্পত্তি পাবে বোন।

সহীহ, ইবনু মা-জাহ (২৭২১), বুখারী।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ । আবূ কাইস আল-আওদীর নাম আবদুর রাহমান, পিতা সারওয়ান আল-কূফী । এ হাদীসটি শুবাও আবূ কাইসের সূত্রে বর্ণনা করেছেন ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মিরাস বণ্টন। একজন লোক মেয়ে, পুত্রের মেয়ে এবং সহোদরা বোনের অংশ সম্পর্কে জানতে চান। আবু মূসা (রাঃ) ও সালমান ইবন রাবীআ (রাঃ) বলেন, মেয়ে অর্ধেক পাবে এবং বোন বাকি পাবে। পরে আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ফায়সালা অনুযায়ী বিচার করবেন। তাঁর ফায়সালা হলো: মেয়ে পাবে অর্ধেক, পুত্রের মেয়ে পাবে এক-ষষ্ঠাংশ, যাতে দুই-তৃতীয়াংশ পূর্ণ হয়, আর বাকি পাবে বোন। এই হাদিস শেখায়, মিরাসে অনুমান নয়; নবীজির ফায়সালা ও শরিয়তের নির্দিষ্ট নিয়ম মানতে হবে। ভুল সংশোধন করাও জ্ঞানীর দায়িত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিরাস বণ্টনে সঠিক জ্ঞান জরুরি।
  • মেয়ে, নাতনি ও বোনের অংশ আলাদা নিয়মে নির্ধারিত হতে পারে।
  • নবীজির ফায়সালাকে অগ্রাধিকার দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন