২৭/৩. অধ্যায়ঃ

পরিত্যক্ত সম্পত্তিতে মেয়ে সন্তানদের অংশ

মেয়েদের মিরাসের অধিকার: সা’দের দুই মেয়ের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৯২

حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنِي زَكَرِيَّاءُ بْنُ عَدِيٍّ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَتِ امْرَأَةُ سَعْدِ بْنِ الرَّبِيعِ بِابْنَتَيْهَا مِنْ سَعْدٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ هَاتَانِ ابْنَتَا سَعْدِ بْنِ الرَّبِيعِ قُتِلَ أَبُوهُمَا مَعَكَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا وَإِنَّ عَمَّهُمَا أَخَذَ مَالَهُمَا فَلَمْ يَدَعْ لَهُمَا مَالاً وَلاَ تُنْكَحَانِ إِلاَّ وَلَهُمَا مَالٌ ‏.‏ قَالَ ‏"‏ يَقْضِي اللَّهُ فِي ذَلِكَ ‏"‏ ‏.‏ فَنَزَلَتْ آيَةُ الْمِيرَاثِ فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى عَمِّهِمَا فَقَالَ ‏"‏ أَعْطِ ابْنَتَىْ سَعْدٍ الثُّلُثَيْنِ وَأَعْطِ أُمَّهُمَا الثُّمُنَ وَمَا بَقِيَ فَهُوَ لَكَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ وَقَدْ رَوَاهُ شَرِيكٌ أَيْضًا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ ‏.‏

জাবির ইবনু আবদুল্লাহ (রা) হতে বর্ণিতঃ

সা’দ ইবন রাবী (রাঃ)-এর স্ত্রী সা’দের ঔরসজাত তাঁর দুই মেয়েসহ রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে হাজির হয়ে বললেন, “হে আল্লাহর রাসূল (ﷺ), এরা সা’দ ইবন রাবী-র দুই মেয়ে। এদের বাবা উহুদের যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। এদের সমস্ত ধন-সম্পদ এদের চাচা নিয়ে নিয়েছে, এদের জন্য সামান্য কিছুও রাখেনি। এদের কোন ধন-সম্পদ না থাকলে এদের বিয়েও তো হবে না।” তিনি বললেনঃ “এ বিষয়টি আল্লাহ তা’আলাই সমাধান করে দিবেন।” এরই পরিপ্রেক্ষিতে মীরাস বণ্টন বিষয়ক আয়াত অবতীর্ণ হয়। তাদের চাচাকে রাসূলুল্লাহ (ﷺ) ডেকে এনে বললেনঃ “সা’দের দুই মেয়েকে দুই-তৃতীয়াংশ সম্পত্তি এবং তাদের মাকে এক-অষ্টমাংশ সম্পত্তি দিয়ে দাও, তারপর যেটুকু বাকী থাকে তা তোমার।”

হাসান, ইবনু মা-জাহ (২৭২০)।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্ । আমরা এ হাদীসটি শুধুমাত্র আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আকীলের সূত্রেই জেনেছি । এ হাদীসটি আবদুল্লাহ ইবনু মুহাম্মাদের সূত্রে শারীকও বর্ণনা করেছেন ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৯২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো মেয়েদের মিরাসের অধিকার। সা’দ ইবন রাবী (রাঃ)-এর স্ত্রী তাঁর দুই মেয়েকে নিয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন। তিনি বলেন, মেয়েদের বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আর তাদের চাচা সব সম্পদ নিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ এ বিষয়ে সমাধান দেবেন। এরপর মিরাসের আয়াত নাযিল হয়। নবীজি (صلى الله عليه وسلم) চাচাকে বলেন, দুই মেয়েকে দুই-তৃতীয়াংশ, তাদের মাকে এক-অষ্টমাংশ, আর বাকি অংশ চাচাকে দিতে। হাদিসটি পরিষ্কারভাবে দেখায়, মেয়েদের সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। মিরাস বণ্টনে আবেগ নয়, আল্লাহর বিধান অনুযায়ী হকদারকে হক দিতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মেয়েদের মিরাসের অধিকার অস্বীকার করা যাবে না।
  • মৃতের সম্পদ শরিয়তের নিয়মে ভাগ করতে হবে।
  • অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া বড় জুলুমের পথ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন