২৬/৮. অধ্যায়ঃ
নেশা জাতীয় দ্রব্য দিয়ে চিকিৎসা করা নিষেধ
মদ ওষুধ নয়: মাদক দিয়ে চিকিৎসা সম্পর্কে হাদিস
জামে তিরমিযী : ২০৪৬
জামে তিরমিযীহাদিস নম্বর ২০৪৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكٍ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَائِلٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَسَأَلَهُ سُوَيْدُ بْنُ طَارِقٍ أَوْ طَارِقُ بْنُ سُوَيْدٍ عَنِ الْخَمْرِ فَنَهَاهُ عَنْهُ فَقَالَ إِنَّنَا نَتَدَاوَى بِهَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهَا لَيْسَتْ بِدَوَاءٍ وَلَكِنَّهَا دَاءٌ " .حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَشَبَابَةُ، عَنْ شُعْبَةَ، بِمِثْلِهِ . قَالَ مَحْمُودٌ قَالَ النَّضْرُ طَارِقُ بْنُ سُوَيْدٍ وَقَالَ شَبَابَةُ سُوَيْدُ بْنُ طَارِقٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
ওয়াইল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি কোন একসময় রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে সুয়াইদ বিন তারিক অথবা তারিক বিন সুয়াইদ (রাঃ) মাদক দ্রব্য প্রসঙ্গে প্রশ্ন করেন। তিনি এটা ব্যবহার করতে তাঁকে নিষেধ করেন। তিনি (সুয়াইদ) বললেন, আমরা ওষুধ হিসাবে এটা ব্যবহার করব। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এটা কোন ওষুধ নয়, বরং এটা স্বয়ং একটা রোগ।
সহীহ, ইবনু মা-জাহ (৩৫০০), মুসলিম।মাহমুদ-নাযর ইবনু শুমাইল ও শাবাবা হতে শুবা (রাহঃ)-এর সূত্রে একইরকম বর্ণনা করেছেন। নাযর (রাহঃ) বলেছেন প্রশ্নকারী সাহাবীর নাম তারিক ইবনু তারিক ইবনু সুয়াইদ এবং শাবাবা (রাহঃ) বলেছেন তার নাম সুয়াইদ ইবনু তারিক। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্।
জামে তিরমিযী হাদিস ২০৪৬-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় মদ ও চিকিৎসা। সুয়াইদ বিন তারিক বা তারিক বিন সুয়াইদ (রাঃ) মাদক দ্রব্য সম্পর্কে প্রশ্ন করেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে তা ব্যবহার করতে নিষেধ করেন। তিনি বলেন, আমরা ওষুধ হিসেবে এটি ব্যবহার করব। তখন নবীজি স্পষ্ট বলেন, এটি ওষুধ নয়; বরং এটি নিজেই রোগ। হাদিসটি খুব পরিষ্কারভাবে জানায়, মাদককে চিকিৎসার নামে গ্রহণযোগ্য বানানো যাবে না। এখানে মূল শিক্ষা হলো, যে জিনিস নিজেই ক্ষতির কারণ, সেটাকে শিফার মাধ্যম ভাবা নিরাপদ নয়। চিকিৎসায় পবিত্র ও ভালো উপায় খোঁজা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাদককে ওষুধ হিসেবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে।
- যা নিজেই ক্ষতির কারণ, তা চিকিৎসার ভালো উপায় নয়।
- চিকিৎসায় বৈধ ও নিরাপদ উপায় বেছে নেওয়া দরকার।
