২৬/৭. অধ্যায়ঃ
বিষপানে বা অন্যকিছু প্রয়োগে আত্মহত্যা করলে
আত্মহত্যা হাদিস: নিজের জীবন নষ্ট করার কঠোর সতর্কতা
জামে তিরমিযী : ২০৪৩
জামে তিরমিযীহাদিস নম্বর ২০৪৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أُرَاهُ رَفَعَهُ قَالَ " مَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ جَاءَ يَوْمَ الْقِيَامَةِ وَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَتَوَجَّأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا أَبَدًا " .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হুরাইরা (রাঃ) মারফূভাবে বর্ণনা করেনঃ যে লোক লোহা অস্ত্র দ্বারা আত্মহত্যা করবে, সে ঐ লোহা অস্ত্র হাতে নিয়ে কেয়ামত দিবসে হাজির হবে। সে নিজের পেটে এটা অবিরতভাবে বিদ্ধ করতে থাকবে এবং সে চিরকাল জাহান্নামে থাকবে। যে লোক বিষপান করে আত্মহত্যা করবে, সে ঐ বিষ হাতে নিয়ে কেয়ামত দিবসে হাজির হবে। সে চিরকাল জাহান্নামে থাকবে এবং সর্বদা এই বিষ গলাধঃকরণ করতে থাকবে।
সহীহ, ইবনু মা-জাহ (৩৪৬০) বুখারী, মুসলিম।
জামে তিরমিযী হাদিস ২০৪৩-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় আত্মহত্যা। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, যে ব্যক্তি লোহার অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করবে, কেয়ামতের দিন সে সেই অস্ত্রসহ হাজির হবে এবং জাহান্নামে তা দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে। আর যে বিষ পান করে আত্মহত্যা করবে, সে বিষ হাতে নিয়ে জাহান্নামে তা পান করতে থাকবে। হাদিসটি মানুষের জীবনকে খুব বড় আমানত হিসেবে দেখায়। নিজের কষ্ট যতই কঠিন হোক, নিজের জীবন শেষ করা ইসলামে ভয়াবহ অপরাধ। এই হাদিস কাউকে হতাশ করার জন্য নয়; বরং জীবন রক্ষার গুরুত্ব বুঝানোর জন্য কঠোর সতর্কতা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নিজের জীবন নিজে শেষ করা ভয়াবহ গুনাহ।
- জীবন আল্লাহর দেওয়া আমানত; তা রক্ষা করা জরুরি।
- কষ্টের সময়ে ধৈর্য ও সাহায্য নেওয়ার পথ বেছে নেওয়া উচিত।
