২৫/৮৭. অধ্যায়ঃ
কিছু না পেয়ে পাওয়ার ভান করা
উপকারের প্রতিদান ও কৃতজ্ঞতা প্রকাশের হাদিস
জামে‘ আত-তিরমিযী : ২০৩৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০৩৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ أُعْطِيَ عَطَاءً فَوَجَدَ فَلْيَجْزِ بِهِ وَمَنْ لَمْ يَجِدْ فَلْيُثْنِ فَإِنَّ مَنْ أَثْنَى فَقَدْ شَكَرَ وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ وَمَنْ تَحَلَّى بِمَا لَمْ يُعْطَهُ كَانَ كَلاَبِسِ ثَوْبَىْ زُورٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَفِي الْبَابِ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَعَائِشَةَ . وَمَعْنَى قَوْلِهِ " وَمَنْ كَتَمَ فَقَدْ كَفَرَ " . يَقُولُ قَدْ كَفَرَ تِلْكَ النِّعْمَةَ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কাউকে কিছু দান করা হলে পরে তার (দান গ্রহীতার) সংগতি হলে সে যেন এর প্রতিদান দেয়। সংগতি না হলে সে যেন তার প্রশংসা করে। কেননা, যে লোক প্রশংসা করল সে কৃতজ্ঞতা প্রকাশ করল। আর যে তা গোপন রাখল সে অকৃতজ্ঞ হলো। যে লোক এমন কিছু পাওয়ার ভান করল যা তাকে দান করা হয়নি, সে যেন ধোঁকাবাজি ও প্রতারণার দুটি পোশাক পরল।
হাসান, সহীহাহ (২৬১৭) , তা’লীকুর রাগীব (২/৫৫)।আবু ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আসমা বিনতু আবী বাক্র ও আইশা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। “মান কাতামা ফাকাদ কাফারা”-এর অর্থ “যে অনুগ্রহ গোপন করল সে অকৃতজ্ঞতা প্রকাশ করল”।
জামে‘ আত-তিরমিযী হাদিস ২০৩৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে উপকার পেলে কীভাবে কৃতজ্ঞতা দেখাতে হয় তা শেখানো হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কাউকে কিছু দান করা হলে তার সামর্থ্য থাকলে সে যেন প্রতিদান দেয়। সামর্থ্য না থাকলে সে যেন দাতার প্রশংসা করে। কারণ, যে প্রশংসা করে সে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে তা গোপন রাখে, সে নেয়ামতের অকৃতজ্ঞতা করে। হাদিসে আরও বলা হয়েছে, কেউ যদি এমন কিছু পাওয়ার ভান করে যা তাকে দেওয়া হয়নি, সে যেন প্রতারণার পোশাক পরে। তাই সত্য বলা, কৃতজ্ঞ থাকা এবং মিথ্যা দেখানো থেকে বাঁচা এই হাদিসের মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উপকার পেলে সামর্থ্য অনুযায়ী প্রতিদান দেওয়া ভালো।
- প্রতিদান দিতে না পারলে প্রশংসা করা কৃতজ্ঞতার অংশ।
- না পাওয়া জিনিস পাওয়ার ভান করা প্রতারণার মতো।
