২৫/৭৯. অধ্যায়ঃ

চোগলখোর (পরোক্ষে নিন্দাকারী) প্রসঙ্গে

চোগলখোরি সম্পর্কে হাদিস: পরনিন্দা থেকে বাঁচার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০২৬

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، قَالَ مَرَّ رَجُلٌ عَلَى حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ فَقِيلَ لَهُ إِنَّ هَذَا يُبَلِّغُ الأُمَرَاءَ الْحَدِيثَ عَنِ النَّاسِ ‏.‏ فَقَالَ حُذَيْفَةُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ ‏"‏ ‏.‏ قَالَ سُفْيَانُ وَالْقَتَّاتُ النَّمَّامُ ‏.‏ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

হাম্মাম ইবনুল হারিস (রহঃ) হতে বর্ণিতঃ

হুযাইফা ইবনুল ইয়ামান (রাঃ)-কে একজন লোক অতিক্রম করে যাচ্ছিল। তাকে বলা হলো, এই লোক জনসাধারণের কথা প্রশাসকদের কানে পৌঁছিয়ে দেয়। (একথা শুনে) হুযাইফা (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: চোগলখোর জান্নাতে যেতে পারবে না।

সহীহ, সহীহাহ্ (১০৩৪) , গাইয়াতুল মারাম (৪৩৩) , বুখারী, মুসলিম।সুফিয়ান বলেন, “আল-কাত্তাত” অর্থ চোগলখোর। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহিহ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে চোগলখোরির ভয়াবহতা স্পষ্টভাবে বলা হয়েছে। হুযাইফা (রাঃ)-এর সামনে এক ব্যক্তির কথা বলা হলো, যে মানুষের কথা প্রশাসকদের কাছে পৌঁছে দেয়। তখন তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা শুনিয়েছেন: চোগলখোর জান্নাতে যেতে পারবে না। এখানে চোগলখোরি বলতে মানুষের কথা অন্যের কাছে এমনভাবে নেওয়া বোঝায়, যাতে ক্ষতি, ফাটল বা সমস্যা তৈরি হয়। ইসলামে মুখের হেফাজত খুব গুরুত্বপূর্ণ। অন্যের কথা ছড়ানো, মানুষের সম্পর্ক নষ্ট করা এবং গোপন কথা লাগানো থেকে মুসলিমকে বেঁচে থাকতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চোগলখোরি গুরুতর গুনাহের কাজ।
  • মানুষের কথা লাগিয়ে দেওয়া সম্পর্ক নষ্ট করে।
  • মুখের হেফাজত করা একজন মুসলিমের দায়িত্ব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন