২৫/৬১. অধ্যায়ঃ

অহংকার প্রসঙ্গে

নিজেকে বড় ভাবার ক্ষতি: অহংকার থেকে বাঁচার হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২০০০

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عُمَرَ بْنِ رَاشِدٍ، عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَزَالُ الرَّجُلُ يَذْهَبُ بِنَفْسِهِ حَتَّى يُكْتَبَ فِي الْجَبَّارِينَ فَيُصِيبُهُ مَا أَصَابَهُمْ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

সালামা ইবনুল আকওয়া (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি নিজেকে বড় বলে ভাবতে ভাবতে এমন এক পর্যায়ে নিয়ে যায় শেষ পর্যন্ত সে অহংকারীদের তালিকাভুক্ত হয়ে যায়। ফলে অহংকারীদের যে পরিণতি হয় তারও তাই হয়।

যঈফ, যঈফা (১৯১৪)। আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২০০০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় নিজেকে বড় ভাবা এবং অহংকারের পরিণতি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি নিজেকে বড় বলে ভাবতে ভাবতে এমন অবস্থায় পৌঁছে যায় যে, শেষ পর্যন্ত সে অহংকারীদের তালিকাভুক্ত হয়। এরপর অহংকারীদের যে পরিণতি হয়, তারও তাই হয়। নিজেকে বড় ভাবার হাদিস আমাদের সতর্ক করে, অহংকার হঠাৎ বড় হয়ে ওঠে না; বারবার নিজের ভেতরে বড়ত্বের ভাব রাখতে রাখতে তা গভীর স্বভাবে পরিণত হতে পারে। তাই মুমিনের জন্য বিনয়, আত্মসমালোচনা এবং মানুষের প্রতি সম্মান রাখা দরকার। নিজের মর্যাদা থাকলেও অন্যকে ছোট ভাবা বিপজ্জনক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নিজেকে বড় ভাবার অভ্যাস অহংকারে নিয়ে যেতে পারে।
  • অহংকারীদের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।
  • বিনয় ধরে রাখা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ।
  • নিজেকে বড় ভাবতে গিয়ে অন্যকে ছোট করা বিপজ্জনক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন