২৫/৩৬. অধ্যায়ঃ

কল্যাণকর কাজ ও আচরণ

হাসিমুখও সদকা—সহজ নেক আমলের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৫৬

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ الْجُرَشِيُّ الْيَمَامِيُّ، حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ وَأَمْرُكَ بِالْمَعْرُوفِ وَنَهْيُكَ عَنِ الْمُنْكَرِ صَدَقَةٌ وَإِرْشَادُكَ الرَّجُلَ فِي أَرْضِ الضَّلاَلِ لَكَ صَدَقَةٌ وَبَصَرُكَ لِلرَّجُلِ الرَّدِيءِ الْبَصَرِ لَكَ صَدَقَةٌ وَإِمَاطَتُكَ الْحَجَرَ وَالشَّوْكَةَ وَالْعَظْمَ عَنِ الطَّرِيقِ لَكَ صَدَقَةٌ وَإِفْرَاغُكَ مِنْ دَلْوِكَ فِي دَلْوِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَجَابِرٍ وَحُذَيْفَةَ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَأَبُو زُمَيْلٍ اسْمُهُ سِمَاكُ بْنُ الْوَلِيدِ الْحَنَفِيُّ ‏.‏

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমার হাস্যোজ্জ্বল মুখ নিয়ে তোমার ভাইয়ের সামনে উপস্থিত হওয়া তোমার জন্য সদকা। তোমার সৎকাজের আদেশ এবং তোমার অসৎকাজ হতে বিরত থাকার নির্দেশ তোমার জন্য সদকা। পথহারা লোককে পথের সন্ধান দেয়া তোমার জন্য সদকা, স্বল্প দৃষ্টি সম্পন্ন লোককে সঠিক দৃষ্টি দেয়া তোমার জন্য সদকা। পথ হতে পাথর, কাঁটা ও হাড় সরানো তোমার জন্য সদকা। তোমার বালতি দিয়ে পানি তুলে তোমার ভাইয়ের বালতিতে ঢেলে দেয়া তোমার জন্য সদকা।

সহীহ, সহীহাহ (৫৭২)।ইবনু মাসঊদ, জাবির, হুযাইফা, আইশা ও আবূ হুরাইরা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। আবূ যুমাইলের নাম সিমাক, পিতা আল-ওয়ালীদ আল-হানাফী।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় সদকা ও সুন্দর ব্যবহার। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ভাইয়ের সামনে হাসিমুখে উপস্থিত হওয়া সদকা। সৎকাজের আদেশ, অসৎকাজ থেকে বিরত থাকার নির্দেশ, পথহারা মানুষকে পথ দেখানো, দুর্বল দৃষ্টির মানুষকে সাহায্য করা, পথ থেকে পাথর-কাঁটা-হাড় সরানো এবং নিজের বালতি থেকে ভাইয়ের বালতিতে পানি ঢেলে দেওয়া—সবই সদকা। হাদিসটি শেখায়, সদকা শুধু টাকা দিয়ে হয় না। ছোট ছোট ভালো কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে। মানুষের কষ্ট কমানো, সাহায্য করা এবং সুন্দরভাবে মেলামেশা করা দৈনন্দিন নেক আমলের দরজা খুলে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হাসিমুখে দেখা করাও সদকা।
  • পথ দেখানো ও কষ্টদায়ক জিনিস সরানো নেক কাজ।
  • সদকা শুধু অর্থের মধ্যে সীমাবদ্ধ নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন