২৫/৩০. অধ্যায়ঃ
খাদিমকে প্রহার করা এবং গালি দেয়া নিষেধ
খাদিমকে প্রহার থেকে বিরত থাকার শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ১৯৪৮
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৪৮
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا مُؤَمَّلٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ كُنْتُ أَضْرِبُ مَمْلُوكًا لِي فَسَمِعْتُ قَائِلاً مِنْ خَلْفِي يَقُولُ " اعْلَمْ أَبَا مَسْعُودٍ اعْلَمْ أَبَا مَسْعُودٍ " . فَالْتَفَتُّ فَإِذَا أَنَا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " لَلَّهُ أَقْدَرُ عَلَيْكَ مِنْكَ عَلَيْهِ " . قَالَ أَبُو مَسْعُودٍ فَمَا ضَرَبْتُ مَمْلُوكًا لِي بَعْدَ ذَلِكَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَإِبْرَاهِيمُ التَّيْمِيُّ هُوَ إِبْرَاهِيمُ بْنُ يَزِيدَ بْنِ شَرِيكٍ .
আবূ মাসউদ আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ
কোন এক সময় আমি আমার এক গোলামকে প্রহার করছিলাম। তখন আমার পিছন হতে একজন লোককে আমি বলতে শুনলাম, আবু মাসউদ, জেনে রাখ, আবু মাসউদ, জেনে রাখ! আমি পিছনে তাকানো মাত্রই দেখতে পাই রাসূলুল্লাহ (ﷺ)। তিনি বললেনঃ তুমি এর উপর যে পরিমাণ ক্ষমতার অধিকারী, তোমার উপর আল্লাহ তা‘আলা এর চাইতে অনেক বেশি ক্ষমতার অধিকারী। আবু মাসউদ (রাঃ) বলেন, এরপর হতে আমি আমার কোন গোলামকে আর কখনো মারিনি।
সহীহ, মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। ইবরাহীম আত-তাইমীর পিতা ইয়াযীদ ইবনু শারীক।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৪৮-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় ক্ষমতার অপব্যবহার থেকে সতর্কতা। আবু মাসউদ (রাঃ) তাঁর এক গোলামকে প্রহার করছিলেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে বললেন, তিনি ওই গোলামের ওপর যতটা ক্ষমতাবান, আল্লাহ তাঁর ওপর তার চেয়েও বেশি ক্ষমতাবান। এই কথাটি শুনে আবু মাসউদ (রাঃ) এরপর আর কোনো গোলামকে মারেননি। হাদিসটি আমাদের শেখায়, যখন কারও ওপর আমাদের ক্ষমতা থাকে, তখন আল্লাহর ক্ষমতা মনে রাখা দরকার। দুর্বল মানুষের ওপর রাগ ঝাড়া বা আঘাত করা সহজ হতে পারে, কিন্তু আল্লাহর সামনে সব কাজের হিসাব আছে। তাই শক্তির জায়গায় দয়া ও সংযম দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্ষমতা থাকলে আল্লাহর ক্ষমতা বেশি করে মনে রাখা উচিত।
- অধীনস্থকে আঘাত করা থেকে বিরত থাকা দরকার।
- নবী (صلى الله عليه وسلم)-এর উপদেশ সাহাবিকে আচরণ বদলাতে সাহায্য করেছে।
