২৫/৩০. অধ্যায়ঃ
খাদিমকে প্রহার করা এবং গালি দেয়া নিষেধ
অপবাদ থেকে বাঁচার হাদিস ও সতর্কতা
জামে‘ আত-তিরমিযী : ১৯৪৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯৪৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنِ ابْنِ أَبِي نُعْمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ أَبُو الْقَاسِمِ صلى الله عليه وسلم نَبِيُّ التَّوْبَةِ " مَنْ قَذَفَ مَمْلُوكَهُ بَرِيئًا مِمَّا قَالَ لَهُ أَقَامَ عَلَيْهِ الْحَدَّ يَوْمَ الْقِيَامَةِ إِلاَّ أَنْ يَكُونَ كَمَا قَالَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَابْنُ أَبِي نُعْمٍ هُوَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي نُعْمٍ الْبَجَلِيُّ يُكْنَى أَبَا الْحَكَمِ . وَفِي الْبَابِ عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ .
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
তাওবার নবী আবুল কাসিম (ﷺ) বলেছেনঃ কেউ যদি তার নির্দোষ দাসের বিরুদ্ধে (যিনার) অপবাদ আরোপ করে তবে আল্লাহ কেয়ামতের দিন তার উপর হদ্দ (নির্ধারিত শাস্তি) প্রতিষ্ঠিত করবেন। তবে দাসটি যদি প্রকৃতপক্ষে সে রকম হয় তাহলে ভিন্ন কথা।
সহীহ, রাওযুন নাযীর (১১৪৬) , বুখারী, মুসলিম।আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ্। ইবনু আবী নুম-এর নাম আবদুর রাহমান ইবনু আবী নুম আল-বাজালী, উপনাম আবুল হাকাম। সুওয়াইদ ইবনু মুক্বাররিন ও আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীসটি বর্ণিত আছে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় অপবাদ। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ যদি তার নির্দোষ দাসের বিরুদ্ধে যিনার অপবাদ দেয়, তবে আল্লাহ কিয়ামতের দিন তার ওপর হদ্দ প্রতিষ্ঠিত করবেন; তবে দাসটি যদি সত্যিই সে রকম হয় তাহলে ভিন্ন কথা। হাদিসটি খুব স্পষ্টভাবে নির্দোষ মানুষকে মিথ্যা দোষ দেওয়া থেকে সতর্ক করে। এখানে অধীনস্থ ব্যক্তির কথা এসেছে, যাকে অনেক সময় দুর্বল মনে করা হয়। কিন্তু দুর্বল কারও ওপর মিথ্যা অপবাদ চাপানো আল্লাহর কাছে গোপন থাকে না। তাই কথা বলার আগে প্রমাণ, সততা ও আল্লাহর সামনে জবাবদিহির কথা মনে রাখা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে অপবাদ দেওয়া বড় অন্যায়।
- অধীনস্থ হলেও তার সম্মান রক্ষা করতে হবে।
- কথার জন্য কিয়ামতের দিন জবাবদিহি আছে।
