২৫/৯. অধ্যায়ঃ

রক্ত সম্পর্কের আত্মীয়তার বন্ধন ছিন্ন করা

আত্মীয়তার সম্পর্ক রক্ষা: রহমতের বন্ধন অটুট রাখার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৯০৭

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ اشْتَكَى أَبُو الرَّدَّادِ اللَّيْثِيُّ فَعَادَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فَقَالَ خَيْرُهُمْ وَأَوْصَلُهُمْ مَا عَلِمْتُ أَبَا مُحَمَّدٍ ‏.‏ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ قَالَ اللَّهُ أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنَ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا بَتَتُّهُ ‏"‏ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَابْنِ أَبِي أَوْفَى وَعَامِرِ بْنِ رَبِيعَةَ وَأَبِي هُرَيْرَةَ وَجُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سُفْيَانَ عَنِ الزُّهْرِيِّ حَدِيثٌ صَحِيحٌ ‏.‏ وَرَوَى مَعْمَرٌ هَذَا الْحَدِيثَ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ رَدَّادٍ اللَّيْثِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَمَعْمَرٌ كَذَا يَقُولُ قَالَ مُحَمَّدٌ وَحَدِيثُ مَعْمَرٍ خَطَأٌ ‏.‏

আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ

আবু রাদ্দাদ (রাঃ) একবার অসুস্থ হলে তাঁকে আব্দুর রহমান ইবন আউফ (রাঃ) দেখতে আসেন। আবু রাদ্দাদ (রাঃ) বলেন, আমার জানামতে সবচেয়ে উত্তম ও সর্বাধিক আত্মীয়তার সম্পর্ক বজায় রক্ষাকারী ব্যক্তি হলেন আবু মুহাম্মাদ (আব্দুর রহমান)। আব্দুর রহমান (রাঃ) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ পরিপূর্ণ কল্যাণ ও প্রাচুর্যের অধিকারী আল্লাহ তাআলা বলেনঃ ‘আমিই আল্লাহ এবং আমিই রাহমান। আত্মীয়তার সম্পর্ককে আমিই সৃষ্টি করেছি এবং আমার নাম হতে নির্গত করে এই নাম (রাহমান হতে রেহেম) রেখেছি। যে ব্যক্তি এই সম্পর্ক বহাল রাখবে আমিও তার সাথে (রাহমাতের) সম্পর্ক বহাল রাখব। আর এই সম্পর্ক যে ব্যক্তি ছিন্ন করবে আমিও তার হতে (রাহমাতের) সম্পর্ক ছিন্ন করব’।

সহীহ, সহীহাহ্‌ (৫২০)।আবূ সাঈদ, ইবনু আবী আওফা, আমির ইবনু রাবীআ, আবূ হুরাইরা ও জুবাইর ইবনু মুতঈম (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, যুহরীর সূত্রে আবূ সুফিয়ান কতৃক বর্ণিত হাদীসটি সহীহ। মা’মার এই হাদীসটি বর্ণনা করেছেন যুহ্‌রী হতে, তিনি আবূ সালামা হতে, তিনি রাদ্দাদ আল লাইসী হতে, তিনি আবদুর রাহমান ইবনু আওফ (রাঃ)-এর সূত্রে। মুহাম্মাদ বলেন, মা’মার বর্ণিত রিওয়ায়াতটিতে ভুল আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৯০৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আত্মীয়তার সম্পর্কের মর্যাদা আল্লাহর একটি বাণীর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, তিনি রাহমান এবং আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করেছেন। যে ব্যক্তি এই সম্পর্ক বহাল রাখে, আল্লাহ তার সঙ্গে রহমতের সম্পর্ক বহাল রাখেন; আর যে তা ছিন্ন করে, তার জন্য সম্পর্ক ছিন্ন করার কঠোর সতর্কতা রয়েছে। বর্ণনার শুরুতে আবু রাদ্দাদ (রাঃ) অসুস্থ হলে আব্দুর রহমান ইবন আউফ (রাঃ)-এর তাঁকে দেখতে যাওয়ার ঘটনাও আছে। এতে কথার সঙ্গে কাজের মিল দেখা যায়—সম্পর্ক শুধু মুখে দাবি করার বিষয় নয়, খোঁজ নেওয়া ও পাশে থাকার মাধ্যমেও তা রক্ষা করা হয়। হাদিসের মূল শিক্ষা হলো, আত্মীয়তার বন্ধনকে আল্লাহর দেওয়া দায়িত্ব হিসেবে দেখা এবং অভিমান, দূরত্ব বা অবহেলায় তা নষ্ট না করা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আত্মীয়তার সম্পর্ক আল্লাহর সৃষ্টি করা মর্যাদাপূর্ণ বন্ধন।
  • সম্পর্ক বজায় রাখা আল্লাহর রহমত লাভের কারণ।
  • আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে।
  • অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া সম্পর্ক রক্ষার একটি বাস্তব উদাহরণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন