১৯/৪১. অধ্যায়ঃ
আহলে কিতাবদের সালাম প্রদান প্রসঙ্গে
জামে তিরমিযী : ১৬০৩
জামে তিরমিযীহাদিস নম্বর ১৬০৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَحَدُهُمْ فَإِنَّمَا يَقُولُ السَّامُ عَلَيْكُمْ فَقُلْ عَلَيْكَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদেরকে কোন ইহুদী সালাম করে তখন বলে, ‘আসসামু আলাইকুম’ (তোমার মৃত্যু হোক)। তুমি উত্তরে বল, “আলাইকা” (তোমার হোক)।
সহীহ্, ইরওয়া (৫/১১২), নাসা-ঈএ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন।
