১৯/১২. অধ্যায়ঃ

কোন সৈনিককে নফল (অতিরিক্ত) প্রদান

গনীমতের নফল বণ্টন: অভিযানের শুরু ও ফেরার হারের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ১৫৬১

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ فِي الْبَدْأَةِ الرُّبُعَ وَفِي الْقُفُولِ الثُّلُثَ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَابْنِ عَبَّاسٍ وَحَبِيبِ بْنِ مَسْلَمَةَ وَمَعْنِ بْنِ يَزِيدَ وَابْنِ عُمَرَ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ ‏.‏ وَحَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَلاَّمٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم.حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ مَكْحُولٍ، عَنْ أَبِي سَلاَّمٍ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُنَفِّلُ فِي الْبَدْأَةِ الرُّبُعَ وَفِي الْقُفُولِ الثُّلُثَ ‏.‏ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ وَابْنِ عَبَّاسٍ وَحَبِيبِ بْنِ مَسْلَمَةَ وَمَعْنِ بْنِ يَزِيدَ وَابْنِ عُمَرَ وَسَلَمَةَ بْنِ الأَكْوَعِ ‏.‏ وَحَدِيثُ عُبَادَةَ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَلاَّمٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم.

উবাদা ইবনুস সামিত (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) আক্রমণের প্রথম ভাগে এক-চতুর্থাংশ এবং ফিরতি আক্রমণের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নফল (অতিরিক্ত) দান করতেন।

সহীহ্‌, হাদীসটির সনদ দুর্বল, কিন্তু সহীহ্‌ আবূ দাঊদে এর শাহিদ আছে। হাদীস নং (২৪৫৫ )এ অনুচ্ছেদে ইবনু আব্বাস, হাবীব ইবনু মাসলামা, মাআন ইবনু ইয়াযীদ, ইবনু উমার ও সালামা ইবনুল আকওয়া (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা বলেন, উবাদা (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হাসান। উল্লেখিত হাদীসটি আবূ সাল্লাম হতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর এক সাহাবীর বরাতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বর্ণিত আছে। ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত আছে, বদর যুদ্ধের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নাফল (নির্দিষ্ট অংশ হতে অতিরিক্ত) হিসাবে তাঁর ‘যুল-ফাকার’ নামক তলোয়ারখানা তাকে দিয়েছিলেন। তিনি উহুদের যুদ্ধের দিন এ বিষয়ে একটি স্বপ্ন দেখেছিলেন। সনদ হাসানএ হাদীসটিকে আবূ ঈসা হাসান গারীব বলেছেন। এ হাদীসটি আমরা শুধুমাত্র উপরোক্ত সূত্রেই ইবনু আবিয যিনাদের হাদীস হিসাবে জেনেছি। অভিজ্ঞ আলিমগনের মধ্যে গনিমতের এক-পঞ্চমাংশ থেকে পুরস্কার হিসাবে অতিরিক্ত দেওয়ার ব্যাপারে দ্বিমত রয়েছে। মালিক ইবনু আনাস (রহঃ) বলেন, কোন বর্ণনা আমার নিকট পৌছেনি যে, সকল যুদ্ধেই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পুরস্কার দিয়েছেন। আমি এ ধরণের বর্ণনাই পেয়েছি যে, তিনি যোদ্ধাদের কোন কোন যুদ্ধে পুরস্কৃত করেছেন। ইমামের বিশেষ বিবেচনার উপর বিষয়টি নির্ভরশীল। তিনি চাইলে প্রাথমিকভাবে অথবা শেষ গনিমত হিসাবে তা দিতে পারেন। ইসহাক ইবনু মানসূর বলেন, আমি ইমাম আহ্মাদকে বললাম সন্দেহহীনভাবে বলা যায় যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক-পঞ্চমাংশের পর এক-চতুর্থাংশ যুদ্ধের প্রারম্ভভাগে এবং এক-পঞ্চমাংশের পর এক-তৃতীয়াংশ প্রত্যাবর্তনের সময় দান করেছেন। ইমাম আহ্মাদ বলেন, হ্যাঁ, প্রথমে গনিমত হতে খুমুস (এক-পঞ্চমাংশ) আলাদা করতে হবে। তারপর বাকি সম্পদ হতে পুরস্কার (নাফল) দেওয়া যায় এবং তা যেন এই পরিমানকে ছাড়িয়ে না যায়। আবূ ঈসা বলেন, এ হাদীসে ইবনুল মুসাইয়্যিবের উক্তির উপর এই কথা বলা যায় যে, খুমুস হতে পুরস্কার প্রদান করা হবে। ইসহাকও একই কথা বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ১৫৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো গনীমতের নফল বা অতিরিক্ত অংশ বণ্টন। বর্ণনায় বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) আক্রমণের প্রথম ভাগে এক-চতুর্থাংশ এবং ফিরতি আক্রমণের ক্ষেত্রে এক-তৃতীয়াংশ নফল দিতেন। অর্থাৎ অভিযানের অবস্থান ও ধাপ অনুযায়ী অতিরিক্ত পুরস্কারের হার এক ছিল না। এখানে সাধারণ গনীমত বণ্টনের সব নিয়ম আলোচনা করা হয়নি; শুধু নির্দিষ্ট দুই অবস্থায় দেওয়া অতিরিক্ত অংশের পরিমাণ জানানো হয়েছে। তাই হাদিসটি পড়ার সময় ‘নফল’কে পুরো গনীমত মনে করা ঠিক নয়। এটি মূল ভাগের বাইরে দেওয়া বাড়তি অংশকে বোঝায়। হাদিসটি নেতৃত্বের অধীনে দায়িত্ব, ঝুঁকি ও অভিযানের পরিস্থিতি বিবেচনা করে স্বীকৃতি দেওয়ার একটি নির্দিষ্ট নববী দৃষ্টান্ত তুলে ধরে। ফলে নির্দিষ্ট দায়িত্বে অংশ নেওয়া দলকে আলাদাভাবে মূল্যায়নের দৃষ্টান্তও এখানে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অভিযানের ধাপ অনুযায়ী অতিরিক্ত অংশের হার ভিন্ন হতে পারে।
  • নফল বলতে সাধারণ ভাগের বাইরে দেওয়া বাড়তি অংশ বোঝানো হয়েছে।
  • গনীমত বণ্টন ব্যক্তিগত ইচ্ছায় নয়, নেতৃত্বের সিদ্ধান্তে পরিচালিত হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন